কুম্ভ রাশিতে প্রবেশ সূর্যের, যশ-প্রতিপত্তি বাড়বে ৩ রাশির, কমবে আর্থিক সমস্যা, মনে ফিরবে শান্তি

নানান গ্রহই নির্দিষ্ট সময় অনুযায়ী রাশি পরিবর্তন করে। গ্রহের এই রাশির পরিবর্তন প্রভাব ফেলে নানান রাশির উপর। সেই প্রভাব ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে।

গত ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টে ৫৪ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে সূর্য। সূর্যের এই গমন সমস্ত রাশিকেই কোনও  না কোনওভাবে প্রভাবিত করবে। তবে ১২ টি রাশির মধ্যে ৪ টি রাশির উপর সুরজীর এই গমনের বিশেষ প্রভাব পড়বে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

সূর্যের এই গমন এই রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক ফল দেবে। এই সময় কাজে আসা নানান সমস্যা দূর হবে। আর্থিক সমস্যাও কমে যাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় লাভের নতুন উৎস তৈরি হবে। বিদেশ ভ্রমণে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায়ীরা দারুণ ফল পাবেন এই সময়।

বৃষ রাশি

কুম্ভ রাশিতে সূর্যের গমনের ফলে লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। মনে শান্তি বজায় থাকবে এই সময়। মানসিক চাপ কমে যাবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে কাজের উন্নতি হবে এই সময়। আর্থিক অবস্থারও উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন ও বাইরের অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গতিবিধির পরিবর্তন খুবই লাভবান হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন এই সময়। যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। ভালো কাজের কথা বিবেচনা করে নতুন দায়িত্ব দেওয়া হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই দায়িত্ব পালনে সফল হবেন এরা। আর্থিক সমস্যাও কমবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles