বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহ তার রাশির পরিবর্তন করে। কখনও অবস্থানের বদল হয় নানান গ্রহের। সদ্য চলতি মাসের প্রথম সপ্তাহেই মার্গী হয়েছেন শুক্র। শুক্রকে ধন, বৈভব, ঐশ্বর্য, বিলাসিতার কারক বলা হয়। ফলে এই গ্রহের মার্গী অবস্থান একাধিক রাশিকে লাভের মুখ দেখিয়েছে।
গত ৮ সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থানে রয়েছে শুক্র। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক দিয়ে আচমকাই অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর জেরে লাভবান হবে কোন কোন রাশি?
কর্কট রাশি
শুক্র মার্গী হয়ে নানান দিক থেকে লাভ দেবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের উপার্জন বাড়বে। সব দিক দিয়ে পার্থিব সুখ মিলবে। আগের থেকে বাড়বে আয়। যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বসছেন, এই সময়টা তাদের জন্য খুবই অনুকূল। চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা এই সময়।
মীন রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা সন্তানের সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন। এই সময় জ্ঞান বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। মান সম্মান আর প্রতিষ্ঠার দিক থেকে দারুন ভালো সময় কাটবে। আকস্মিক টাকা পয়সা হাতে আসবে এই সময়।
মেষ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা হঠাৎ করে অর্থ পেতে পারেন। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে বিবাহিতদের দাম্পত্য জীবন। বিলাসিতার দিক থেকে পার্থিব কিছু জিনিসের প্রাপ্তি হতে পারে। অংশীদারির ব্যবসায় মিলবে সাফল্য।






