পৌষ সংক্রান্তির পর থেকেই চমকাবে ভাগ্য, রাতারাতি অর্থপ্রাপ্তি হবে ৫ রাশির, জীবনে আসবে অনেক সাফল্য

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। নানান শুভ যোগ ও নানান বিধি আচারের মাধ্যমে পালিত হয় এই সংক্রান্তির দিন। এই দিনের সঙ্গে নানা ধর্মীয় মাহাত্ম্যও জড়িয়ে রয়েছে। প্রতি বছর এই পৌষ সংক্রান্তি ১৪ জানুয়ারি পালন হলেও, এই বছর লিপিয়ার হওয়ায় তা পালিত হবে ১৫ জানুয়ারি।

এই পৌষ সংক্রান্তির দিন থেকেই সূর্য উত্তরায়ণ শুরু হয়। এই দিন মকর রাশিতে প্রবেশ করে সূর্য। সেই দিন থেকে নতুন ফসল তোলার কাজ শুরু হয়। শুধুমাত্র ধর্মীয় গুরুত্বই এই দিন জ্যোতিষশাস্ত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। সূর্য মকর রাশিতে পরিবর্তন হওয়ার জেরে একাধিক রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

মিথুন রাশি

পৌষ সংক্রান্তির ফলে এই রাশির জাতক-জাতিকা দারুণ শুভ ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে এদের। আয় বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এরা।

মেষ রাশি 

পৌষ সংক্রান্তির কারণে শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে আপনার পরিশ্রমের ফল পাবেন এরা। এই সময় জীবনে অনেক উন্নতির সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

কর্কট রাশি

পৌষ সংক্রান্তির জেরে এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবনে সুখের বন্যা আসবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। এই সময় জমি, বাড়ি ও গাড়ির মতো সম্পত্তিও কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

মীন রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে ও ব্যবসায় দারুণ লাভ করবেন। মিলবে আয়ের নতুন উৎস। অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। এই সময় সমাজে সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

মকর সংক্রান্তির ফলে এই রাশির জাতক-জাতিকারা সম্পদ বৃদ্ধির অনেক উপায় পাবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন এরা। আর্থিক অবস্থা ভালো হবে এদের। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও ভালো সময় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles