এবার হনুমান জয়ন্তীর দিন মীন রাশিতে বুধাদিত্য যোগ, শশ রাজযোগ এবং পঞ্চগ্রহী যোগের সংমিশ্রণ রয়েছে। হনুমান জন্ম উৎসবের পরের দিন শুক্র ও বৃহস্পতির মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হতে চলেছে। সেক্ষেত্রে কিছু রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন। চাকরি অর্থ পরিবারের ক্ষেত্রে লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ- হনুমান জয়ন্তীর দিন মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ধন-সম্পদের আগমনের প্রসার তৈরি হবে। বাড়বে আয়ের উৎস। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। মধুরতা পাবেন দাম্পত্য জীবনে।
মিথুন – হনুমান জয়ন্তীতে মিথুন রাশির জাতক জাতিকারা অর্থ লাভের মাধ্যমে ঋণের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। ব্যবসায়ীদের ভালো সময়। ভালো সুযোগ আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে। কোনও নতুন কাজ শুরু করতে চাইলে এটাই সঠিক সময়। সব কাজেই আপনি সাফল্য পাবেন।
কর্কট- হনুমান জয়ন্তীতে নতুন কাজে হাত দিতে চাইলে এটাই শুভ সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য। নতুন কাজে ফলাফল পাবেন, পাবেন উপকার। জীবন সঙ্গীর সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময়। চাকরিতে উন্নতি সম্ভাবনা রয়েছে। নতুন কোন দায়িত্ব পেতে পারেন আপনি। এর ফলে আর্থিক সুবিধা আসবে আপনার জীবনে।
বৃশ্চিক- এই রাশির জাতক জাতিকারা হনুমান জয়ন্তীতে সন্তানদের কাছ থেকে ভালো খবর আশা করতে পারেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে। হনুমান জন্মোৎসবের দিনটি আপনার জন্য শুভ। চাকরির সন্ধান পেতে পারেন এই শুভ সময়ে।
কুম্ভ – হনুমান জন্মোৎসবে কুম্ভ রাশির জাতক-জাতিকারা ভাগ্যবান প্রমাণিত হবেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের সমাজে সম্মান আসবে। ব্যবসার ক্ষেত্রে ভালো সময়, বাড়বে আয়। পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকতে। বিনিয়োগের জন্যও এটি ভালো সময় হবে আপনার জন্য।





