Weather Update: গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে যে গরম পড়েছে, তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে বঙ্গবাসীর। তীব্র গরম, তাপপ্রবাহের জেরে প্রাণ ওষ্ঠাগত সকলের। সপ্তাহের শুরুতে দু-এক ফোঁটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির কোনও খবর নেই (Weather Update)।
সোম ও মঙ্গলবার আকাশ হালকা মেঘলা থাকবে। এই দু’দিন তাপপ্রবাহ থেকে খানিক স্বস্তি মিললেও বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা (Weather Update)। উত্তরবঙ্গের তিন জেলাও বাদ যাবে না।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল আকাশ হালকা মেঘলা থাকবে। সামান্য একটু তাপমাত্রা নামতে পারে। কিন্তু এই দু’দিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহ চলবে (Weather Update)। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে খবর।
এই গরমের মধ্যেই অল্প একটু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। উপকূল ও ওড়িশা সংলগ্ন দুই তিন জেলায় আজ সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টি হলেও হতে পারে। ছিটেফোঁটা একটু বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতাও, এমনটাই জানাল হাওয়া অফিস।
কলকাতায় সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। এর জেরে তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি থাকবে না। ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি বজায় থাকবে (Weather Update)। গতকাল, রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হলেও হতে পারে (Weather Update)। মঙ্গলবার বৃষ্টি সামান্য বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ির, কালিম্পং ও আলিপুরদুয়ারে। আগামী বুধবার থেকে দুই দিনাজপুর ও মালদার কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!