জ্যোতিষশাস্ত্র অনুসারে, ন্যায়বিচারের দেবতা হলেন শনিদেব। কর্মের উপর ভিত্তি করেই ফল প্রদান করেন তিনি। কোনও রাশির উপর শনির অশুভ প্রভাব পড়লে, সেই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যায়। একাধিক সমস্যা আসে জীবনে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৫ সালে শনি নিজের রাশিতে অবস্থান করবে। তবে এবছর নিজের রাশি ছেড়ে যাচ্ছেন না শনিদেব। তাই কোনও স্থান বদলও নেই। শনিদেব রাশি থেকে অস্ত গেলে তবেই নিজ রাশিতে প্রবেশ করতে পারবেন। এর ফলে নানান প্রভাব পড়বে ১২টি রাশির উপরই।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ৩৭ দিনের জন্য কুম্ভ রাশিতে অস্তমিত হবেন শনিদেব। ১১ ফেব্রুয়ারি থেকে ১৮মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন শনিদেব। এর ফলেতিন রাশির জাতক-জাতিকাদের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। ব্যবসায় আসবে নানান ক্ষতি।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
শনির অস্ত যাওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় আসছে। ইতিমধ্যেই কুম্ভ রাশিতে সাড়ে সাতির প্রভাব ফেলতে শুরু করেছে শনি। এই রাশির জাতক-জাতিকারা যদি গাড়ি চালান, তবে সাবধানে গাড়ি চালাবেন। দুর্ঘটনা ঘটনার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়টায়।
কন্যা রাশি
শনির অস্ত যাওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। স্বাস্থ্যের অবনতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রেও পড়বে প্রভাব। যারা নতুন চাকরির সন্ধান করছেন, তাদের আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যে কোনও বিষয় নিয়েই অশান্তি লেগেই থাকবে এই রাশির জাতক-জাতিকাদের মনে। মনকে শক্ত রাখুন এই সময়।
মীন রাশি
শনির কুদৃষ্টিতে পড়তে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসা করেন, এই সময়টায় কোনও অর্থ বিনিয়োগ করবেন না। অন্যথায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কাউকে টাকা ধার দেবেন না এই সময়। আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা।





