গত ৪ নভেম্বর নিয়ম মেনে শনিদেব প্রবেশ করেছে স্বরাশি কুম্ভ রাশিতে। মোট ১৪০ দিন বিপরীত যাত্রার পর গতকাল, শনিবার থেকেই শনির সরাসরি গতিবিধি শুরু হয়েছে। শনি গ্রহ প্রত্যক্ষ ৪টি রাশির জাতক-জাতিকারা জীবনে শুভ প্রভাব ফেলতে পারে, তবে ৩টি রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। সেই ব্যক্তিদের জীবনে অনেক সমস্যা নিয়ে আসতে পারেন শনিদেব। আর্থিক সঙ্কটের পাশাপাশি শত্রুদের ষড়যন্ত্রের শিকারও হতে পারে কিছু রাশি।
সেই রাশিগুলি কী কী, দেখে দেওয়া যাক-
সিংহ রাশি
শনি প্রত্যক্ষ হওয়ার কারণে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের শত্রুদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। শত্রুরা এই রাশির জাতক-জাতিকাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বিবাহিত জীবনে উত্তেজনা বাড়ার জেরে সম্পর্ক প্রভাবিত হতে পারে। এই সময় আচরণ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন এই রাশির জাতক-জাতিকারা। অতিরিক্ত তিক্ত কথা বললে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়। সরাসরি শনির গমনের কারণে সম্মানেও আঘাত লাগতে পারে। মানসিক চাপ বেশি হতে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
শনি সরাসরি কুম্ভ রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। আর্থিক সঙ্কটের জেরে কাজ আটকে যেতে পারে। সব ক্ষেত্রেই অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ীদের ব্যাঙ্ক ঋণ নিতে হতে পারে। আর সেই ঋণের বোঝা দিন দিন বেড়ে যেতে পারে। স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। এই সময় বস ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
সরাসরি শনির প্রবেশের কারণে এই রাশির জাতক-জাতিকারা নেতিবাচক শক্তির প্রভাবে প্রভাবিত হবেন। এই রাশির জাতক-জাতিকাদের চাকরিতে বদলি হতে পারে। এই সময়ে শান্ত ও সংযতভাবে কাজ করুন। যেকোনও বিতর্ক থেকে এড়িয়ে চলুন এই সময়।





