তীব্র দাবদাহ উপেক্ষা করে নির্বাচনের প্রচার, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে সোহম চক্রবর্তী, এখন কেমন আছেন অভিনেতা প্রার্থী ?

বিগত বহু বছরের গরমের সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ।‌ মঙ্গলবার রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে‌ কলকাতা। দেশের সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাংলা থেকে দুটো জায়গার নাম উঠে এসেছে। অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে।‌ এই তীব্র দাবদাহে লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)

পশ্চিমবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পং পুড়ছে না তীব্র দাবদাহে। ‌আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এপ্রিল মাসের পর গরমের হাত থেকে রেহাই নেই মে মাসেও। তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের জন্য। 

চিকিৎসকদের তরফে বলা হচ্ছে প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর জন্য। দরকার থাকলে বেরোতে তো হবেই। তাই সঙ্গে রাখতে হবে ছাতা, জল। গরমের দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের। ‌পাশাপাশি রাজনীতিবিদদেরও অবস্থা শোচনীয়। ইতিমধ্যেই দু দফার লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ‌এই লোকসভা নির্বাচনের জন্য গরমকে তোয়াক্কা না করেই প্রচার চালাতে হচ্ছে প্রার্থীদের। ‌এই তাপপ্রবাহে লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। ‌তাঁকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)

সূত্রের খবর, তীব্র গরম উপেক্ষা করে লাগাতার ভোট প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। হাসপাতালের তরফে জানানো হয়েছে ডিহাইড্রেশন হয়েছে তার। ডিহাইড্রেশনের সঙ্গে জ্বরে একেবারে কাবু হয়ে পড়েছেন অভিনেতা প্রার্থী সোহম। ‌সোহম আর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। সোহমের টিমের তরফে তার শারীরিক অবস্থা খবর দিয়ে জানানো হয়েছে, “দাদা এখন অনেকটাই ভাল আছেন। তবে ওঁর শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

অভিনেতাকে আপাতত ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এমনকি জানিয়েছেন কয়েকদিন বিশ্রামের প্রয়োজন অভিনেতার (Sohom Chakraborty)। কড়া রোদে বেরোনো একেবারেই বাড়ুন তার। গত সপ্তাহে তৃণমূল দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন তিনি। কলকাতার পাশাপাশি রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। এই তীব্র দাবদাহের ফলেই সুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

উল্লেখ্য, রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি অভিনয় সমানভাবেই চালিয়ে যাচ্ছেন সোহম (Sohom Chakraborty)। কিছুদিন আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং শেষ করেছেন সোহম। বাংলাদেশি অভিনেত্রী পরীমণির সঙ্গে জুটি বেঁধে ‘ফেলু বক্সী’ ছবির শুটিংও করেছেন। তারপরেই অভিনয় জগৎ থেকে কিছুটা বেরিয়ে এসে রাজনৈতিক ক্যারিয়ারে মন দিয়েছেন অভিনেতা।

RELATED Articles