কন্যা রাশিতে অস্ত যাবে মঙ্গল, ঘোর বিপদের মুখে ৩ রাশি, জীবনে কষ্টের শেষ থাকবে না

মঙ্গলকে সাহস ও পরাক্রমের কারক গ্রহ বলা হয়। এই গ্রহ শীঘ্র শত্রুর রাশিতে অস্ত যাবে। বর্তমানে মঙ্গলের শত্রু গ্রহ বুধ কন্যা রাশিতে বিরাজ করছে। আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে অস্ত যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অস্ত দশায় থাকলে কোনও গ্রহ তার শক্তি হারিয়ে ফেলে। আর শত্রুর রাশিতে অস্ত যাওয়ার ফলে সমস্যা আরও বেড়ে যায়। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের ক্ষতির মুখে পড়তে হবে। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

কর্কট রাশির তৃতীয় স্থানে অস্ত যাবে মঙ্গল। মঙ্গলের এমন অবস্থানের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। মঙ্গল অস্ত হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসা ও কেরিয়ারে সমস্যা আসবে। এই রাশির জাতক-জাতিকারা সাফল্য লাভ নাও করতে পারেন। সহকর্মী ও উচ্চাধিকারিকদের সহযোগিতাও পাবেন না এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

মেষ রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল অস্ত যাবে। এই সময়টা মেষ জাতক-জাতিকাদের জীবনে বেশ সমস্যা আসবে। এর ফলে একাধিক দুর্ভোগের মুখে পড়তে হবে এই রাশির জাতক-জাতিকাদের। মেষ রাশির চাকরিজীবীরা খুব সতর্ক থাকুন। এ সময়ে আপনি যে কাজ করবেন, সেই কাজের সাফল্যের সমস্ত দায়ভার অন্যেরা নিয়ে নিতে পারে। কর্মক্ষেত্রে উচ্চাধিকারিকরা আপনার ওপর রেগে থাকতে পারেন। ভালো কাজ করার জন্য প্রশংসা না পেয়ে হতাশ হতে পারেন এই রাশির জাতক-জাতিকা।

সিংহ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল অস্ত যাওয়ার ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের সমস্যা বেশ বাড়বে। এই রাশির দ্বাদশ স্থানে অস্ত যাবে গ্রহের সেনাপতি। সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময় সাফল্যের মুখে দেখবেন না। কিছুটা দুর্ভোগের পোহাতে হতে পারে এই সময়। কর্মক্ষেত্রে সাবধানে থাকুন। কোনও কারণে বিবাদ হতে পারে। বেশ ক্ষতির মুখে পড়তে হতে পারে সিংহ রাশির ব্যবসায়ী জাতক-জাতিকাদের। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles