গতকালই অস্ত গিয়েছেন শনিদেব, শনির অস্ত অবস্থা বিপদে ফেলবে ৩ রাশিকে, মুখোমুখি হতে হবে নানান সমস্যার

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়। শনিদেবকে খুবই নিষ্ঠুর বলে মনে করা হয়। বলা হয়, সকলের কর্ম অনুযায়ী তাদের ফল প্রদান করেন শনিদেব। শনিদেব যাদের উপর কৃপাদৃষ্টি দেন, তাদের ভাগ্য উজ্জ্বল হয়। রাজার হালে থাকেন তারা। কিন্তু শনিদেব রুষ্ট হলে নানান সমস্যা দেখা দেয় নানান রাশির জাতক-জাতিকাদের জীবনে।

গতকাল, ১১ ফেব্রুয়ারি অবস্থানের পরিবর্তন করেছেন শনিদেব। কুম্ভ রাশিতে থাকাকালীন শনি অস্ত অবস্থায় থাকবে। শনি অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নানান রাশি বেশ সমস্যায় পড়তে চলেছেন। শনি অস্তের কারণে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা আসতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

মকর রাশি

শনিদেবের অস্ত যাওয়ার ফলে সমস্যা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। বর্তমানে এমনিই শনির সাড়ে সাতি চলছে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে নানান সমস্যা আনবে শনি। উন্নতিতে আসবে বাধা, থেমে যেতে পারে পদোন্নতি। শনির অস্ত যাওয়ার কারণে নানান সমস্যায় পড়তে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এই রাশির জাতক-জাতিকারা চাকরি হারাতে পারেন। অফিসে কর্মক্ষমতা খারাপ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

কর্কট রাশি

শনি অস্ত অবস্থায় যাওয়ার ফলে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এমন পরিস্থিতিতে শনির অস্ত যাওয়া নানান সমস্যায় ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় কর্কট রাশির জাতক-জাতিকারা শনির প্রভাবে সমস্যায় পড়েন। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান সমস্যা আসতে চলেছে। মানসিক, শারীরিক ও আর্থিকভাবে সমস্যায় পড়বেন এই রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি  

বর্তমানে শনির সাড়ে সাতি চলছে এই রাশির জাতক-জাতিকাদের। শনি গ্রহের অস্তের ফলে অসুবিধা আরও বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনে ঘটবে অনেক উত্থান-পতন।  বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এই সময়। এই সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। শনির অশুভ প্রভাবের কারণে বড় কোনও রোগের শিকার হতে পারেন এরা। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও নানান চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles