খেলার সময় মাটি ধসে চাপা পড়ল ছোট্ট ছোট্ট প্রাণ, নিকাশি নালায় পড়ে গিয়ে মর্মান্তিক মৃ’ত্যু ৪ শিশুর, থমথমে এলাকা

খেলতে গিয়েই প্রাণ গেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের। মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শিশুর। শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বটে। কিন্তু তাদের মৃ’ত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থমথমে হয়ে গিয়েছে এলাকা।

কোথায় ঘটল এমন মর্মান্তিক ঘটনা?

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগজ গ্রামে। জানা গিয়েছে, সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোটো নিকাশি নালা ছিল। সেই নালাই বড় করার কাজ চলছিল। জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল এদিন। বিএসএফের অধীনেই রাস্তার পাশে মাটি তুলছিল সিপিডব্লিউ।

নতুন করে আবার নালা তৈরির কাজ চলছিল। এলাকার কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই খেলাধুলো করছিল ৬-১৪ বছরের অনেক বাচ্চারা। হঠাৎই খেলতে খেলতে নীচে পড়ে যায় কয়েকজন। এরপরই আচমকাই মাটি ধসে যায় ওই গভীর নালার।

মাটি ধসে যাওয়ায় মাটির নীচে চাপা পড়ে যায় চার শিশু। স্থানীয়রা দ্রুততার সঙ্গে শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে। তাদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। কিন্তু চিকিৎসকরা চার শিশুকে মৃ’ত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা শুরু হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন বিএসএফ জওয়ানরা।

এক স্থানিয়া বাসিন্দা এই ঘটনা প্রসঙ্গে বলেন, “সীমান্ত এলাকায় বিএসএফ হাইড্রেন খুঁড়ছিল। মাটিটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। ৬-৭টা বাচ্চা ওখানে খেলতে গেলে এই ঘটনা ঘটে”। উদ্ধারকারী এক বিএসএফ জওয়ান এই ঘটনায় বলেন, “ওখানে যে মাটি তা আমাদের নয়। সাধারণ মানুষের”।

দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের কথায়, সীমান্ত রক্ষার সুবিধার্থে এই নিকাশি নালা কাটছে বিএসএফ। কিন্তু এর জন্য একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ঘটনাটি তদন্ত সাপেক্ষ। পুলিশের সঙ্গে সঙ্গে বিএসএফও বিভাগীয় তদন্ত করবে বলে জানান তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles