বহু বছর পর মিলন ঘটছে শুক্র ও শনির, সৌভাগ্য ফিরবে ৩ রাশির, জীবনের সবক্ষেত্রে আসবে সাফল্য

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহে নির্দিষ্ট সময় অন্তর স্থান ও রাশি পরিবর্তন করে। একই রাশিতে দুই বা এর থেকে বেশি গ্রহ অবস্থান করলে, কোনও সংযোগ তৈরি হয়। এই সংযোগের ফলে প্রভাবিত হয় নানান রাশির জাতক-জাতিকাদের জীবন। কারোর জীবনে এর ইতিবাচক প্রভাব পড়ে, তো কারোর জীবনে আবার নেতিবাচক।

বৈদিক জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। এই রাশিতেই আগামী যেখানে ৭ মার্চ, সকাল ১০টা ৩৩ মিনিটে প্রবেশ করবে শুক্রও। মকর রাশিতে যাত্রা থামবে তার। কুম্ভ রাশিতে শনি ও শুক্রের মিলন ঘটার ফলে তৈরি হবে সংযোগ। আর এই সংযোগের ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

কুম্ভ রাশিতে শনি-শুক্র সংযোগটি তুলা রাশির জন্য কোনও আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এই সংযোগের ফলে এই রাশির জাতক-জাতিকারা সুখবর ও শুভ ফল পাবেন। আচমকাই জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় বিনিয়োগ সংক্রান্ত সুবিধা পাবেন এরা। চাকরিজীবীরা নতুন কাজের জন্য ভালো সুযোগ পাবেন এই সময়।

কর্কট রাশি

শুক্র ও শনির মিলনের কারণে এই রাশির জাতক-জাতিকারা নতুন সুযোগ পাবেন। প্রেম জীবনে দারুণ আনন্দ থাকবে এদের। বৈষয়িক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে এই সময়। কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই সময় কাজে সৌভাগ্য ফিরবে যার কারণে অমীমাংসিত কাজ শেষ হবে। কর্ম ও ব্যক্তিগত জীবনে শান্তি ও উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে সম্মান ও খ্যাতি পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।

বৃষ রাশি

শনি ও শুক্রের সংযোগের কারণে সৌভাগ্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবন ও গুরুত্বপূর্ণ কাজে নতুন সুযোগ পাবেন এরা। সব কাজে আসবে সাফল্য। এই সময় চাকরি ও ব্যবসায় ভালো ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এদের। এই রাশির জাতক-জাতিকারা কাঙ্ক্ষিত কাজ পাবেন এই সময়। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে এদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles