জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর রয়েছে গোচর। গোচরের ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। আগামী ১৬ নভেম্বর গোচর করবে মঙ্গল রাশি।
ভাইফোঁটা মিটতেই বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল রাশি। এর ফলে একাধিক রাশিতে লাভের মুখ দেখতে চলেছেন অনেকে। গ্রহদের সেনাপতির এই গোচরের ফলে অনেক রাশিই লাকি হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আপনাকে লাভ দেবে। আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজে বিনিয়োগ থেকে পাবেন লাভ। সাহস দেখালে সেই কাজে পাবেন সাফল্য, তবে তা পরিস্থিতি বুঝে করতে হবে।
মেষ রাশি
বহু লড়াইয়ের পর পাবেন লাভ। নতুন কিছু কেনাকাটা হবে। কাছের আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ হবে। প্রশাসন, সেনা, পুলিশের সঙ্গে জড়িতরা পাবেন লাভ। আপনার ব্যবহার অন্যকে মুগ্ধ করবে।
তুলা রাশি
আটকে থাকা কাজ পাবে গতি, পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। দাম্পত্য প্রেমে অধিক লাভ আসতে থাকবে। সুখের দিক থেকে পাবেন লাভ। আর্থিক লাভ, ধন সঞ্চয় এই সময়ে হবে। টাকার বিনিয়োগে এই সময় পাবেন বিপুল লাভ।
সিংহ রাশি
যুবকরা নিজের কাজের উচিত ফল লাভ করবেন। সম্পর্কে কাঙ্খিত ফলাফল পাবেন। প্রেমের সম্পর্কে যদি চড়াই উতরাই আসে, তাহলে পাবেন তা থেকে মুক্তি।





