গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের আশীর্বাদ বজায় থাকবে ৩ রাশির উপর, কর্মজীবনে আসবে উন্নতি, পূরণ হবে সকল ইচ্ছা

বছরের চতুর্থ মাস শ্রাবণ মাস। আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মাস। এই বছর পবিত্র শ্রাবণ মাস সোমবার থেকেই শুরু হচ্ছে। শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। 

এই মাসে করা শিবের পূজা ও প্রতিকার খুব তাড়াতাড়ি ফল দেয়। শ্রাবণ মাস শেষ হবে ১৯ আগস্ট। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এই গোটা মাস খুব সৌভাগ্যের হতে চলেছে। এই রাশির জাতকদের উপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকারা ভগবান শিবের রাশি হিসাবে বিবেচিত হয়। এই মাসে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ ও ভালোবাসা পাবেন এরা। এই রাশির জাতক-জাতিকারা ভগবান শিবকে তাদের দেবতা মনে করে। এই সময় ভগবান শিবের আশীর্বাদ পেতে এই মাসজুড়ে জলে উরদ মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন।

কর্কট রাশি

শ্রাবণ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এদের। এই রাশির জাতক-জাতিকারা অবশ্যই শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদ পাবেন। এর ফলে উন্নতির পথে বাধা দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের। গোটা শ্রাবণ মাসজুড়ে শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করুন।

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের উপর ভগবান শিবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে। শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করতে পারেন। এই সময় সকল ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এর পাশাপাশি শ্রাবণ মাসে মন্দিরে যান ও জলে কালো তিল মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর