এবার ভিখারিও হবে রাজা, রাহুর আশীর্বাদে প্রবল ধনপ্রাপ্তি হবে ৩ রাশির, চাকরিতে মিলবে বিরাট সুযোগ

শনির সাড়ে সাতি দশা বা মহাদশার কোপ নিয়ে প্রায় সকলেই চিন্তিত। শনি হল সবচেয়ে ধীরগতির গ্রহ। তবে তারপরেও রয়েছে আরও একটি নাম। রাহু। শনির পর রাহুকেও ধীর গতির গ্রহ বলে মনে করা হয়। প্রায় দেড় বছরে রাহু নিজের রাশি পরিবর্তন করেন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২২ সালের ১২ এপ্রিল, সকাল ১১.৫৪মিনিটে মেষ রাশিতে প্রবেশ করেছে রাহু। দেড় বছর পর্যন্ত একটি রাশিতে অবস্থান করে রাহু। হিসেব বলছে, চলতি বছরের ৩০ অক্টোবর বেলা ২টো ১৩ মিনিট পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করে অন্য একটি রাশিতে যাত্রা করবে। মেষ রাশি বদলে বৃহস্পতির স্বরাশি মীন রাশিতে প্রবেশ করবে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু ও কেতুকে কখনও প্রধান ও একক গ্রহ বলে গণ্য করা হয় না। উভয় গ্রহকেই ছায়া গ্রহ বলা হয়। সকলের ধারণা, রাহু সবসময় খারাপ ফল দেয় না। যখন কোন ব্যক্তির কুণ্ডলীতে রাহু বা কেতু একটি শক্তিশালী অবস্থানে থাকে, তখন সেই জাতক বা ব্যক্তি যতই হতভাগ্য হোন না কেন, দিনের শেষে তিনিই রাজা হিসেবে গণ্য় হোন। মেষ রাশিতে রাহুর উপস্থিত থাকার ফলে আগামী অক্টোবর পর্যন্ত বেশ কিছু রাশি বাড়তি সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন। বর্ষিত হবে অর্থ-ধন ও সমৃদ্ধি।

রাহুর আশীর্বাদে কোন কোন রাশির ভাগ্য ফিরবে, দেখে নে৩ওা যাক-

সিংহ রাশি

রাহু এই রাশির দশম ঘরে অবস্থান করছে। যার ফলে চাকরিতে অনেক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। খুব সহজেই নিজের প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ভ্রমণে গেলে খরচ বেশি হতে পারে। খারাপ প্রভাব এড়াতে শিবলিঙ্গে জলাভিষেক করুন।

কুম্ভ রাশি

রাহু এই রাশির পার্থিব রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে। তাই এই রাশির জাতক-জাতিকাদের আস্থা থাকবে সপ্তম আকাশে। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন উপায় রাশির জাতককে বিশেষ সুযোগ-সুবিধা দিতে পারবে। বাড়বে আয় ও লাভ। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রবল।

বৃশ্চিক রাশি

এই মুহূর্তে রাহু বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে বাস করছে । তাই এই রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত কাজের অফার পেতে পারেন। পারফরম্যান্স দেখে কেউ পদোন্নতির পাশাপাশি ইনক্রিমেন্টও পেতে পারেন। তবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন।

RELATED Articles