বজায় থাকবে শনিদেবের কৃপাদৃষ্টি, দীপাবলির আগেই লক্ষ্মীদেবী সহায় হবেন ৩ রাশির উপর, মিলবে প্রচুর টাকা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব হলেন ন্যায়বিচারের দেবতা এবং কর্মের দাতা। শনিদেব ব্যক্তির ভালো-মন্দ কাজের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী শুভ-অশুভ ফল পাওয়া যায়। যারা ভালো কাজ করেন, তাঁরা শুভ ফল পান এবং যাঁরা খারাপ কাজ করেন, তাঁরা অশুভ ফল পান। এই ধরনের ব্যক্তিরা শনির বিশেষ আশীর্বাদ পান। 

২০২৩ সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন এবং বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৪ নভেম্বর তারিখে কুম্ভ রাশিতে তাঁর গতি প্রত্যক্ষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে, শনি প্রত্যক্ষ হওয়া কিছু রাশির জন্য সৌভাগ্য এবং উন্নতির কারণ হিসাবে প্রমাণিত হতে চলেছে। 

দেখে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-

মিথুন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির প্রত্যক্ষ গতি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সুফল আনবে। এই সময়ে উপকারী ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শনি প্রত্যক্ষ হওয়ার কারণে এদের আর্থিক অবস্থা মজবুত হবে। এর পাশাপাশি শনি প্রত্যক্ষ হওয়ায় জমি, যানবাহন ইত্যাদি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। 

বৃষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নভেম্বর মাসে শনি কুম্ভ রাশিতে প্রত্যক্ষভাবে বিপরীতমুখী হতে চলেছেন। এর জেরে বেশ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় প্রচুর আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন শনিদেব। এই সময় চাকরি এবং কর্মসংস্থানে অগ্রগতির জন্য অনেক নতুন সুযোগ আসবে এই রাশির জাতক-জাতিকাদের।

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৪ নভেম্বর কুম্ভ রাশিতে শনি সরাসরি গমনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকারা সুফল লাভ করবেন। এই রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসায় অনেক উন্নতি ঘটতে চলেছে এই সময়। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। শুধু তাই নয়, এই সময়ে ব্যবসায় অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে বেশ ভালো আর্থিক সুবিধা মিলবে এই সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles