আর কিছুদিন পরই গণেশ চতুর্থী। সনাতন ধর্মে গণেশ উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয়। বুদ্ধি বিনায়ক ও সিদ্ধি বিনায়ক হিসেবে পুজো করা হয় গণেশকে। হিন্দুধর্মে গণেশ হলেন মানবগণের প্রধান। সেই কারণে গণপতিও বলা হয় তাঁকে। বিনায়ক হলেন বুদ্ধিমত্তা ও সাফল্য ও কৃতিত্বের রূপের প্রতীক। টানা ১০ দিন ধরে গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করে বাড়িতে আরাধনা করার রীতি রয়েছে।
হিন্দু পঞ্চাঙ্গ মতে, চলতি বছর আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণেশ উৎসব। প্রায় ৩০০ বছর পর এই বছর গণেশ চতুর্থীতে এক অলৌকিক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। পঞ্চাঙ্গ মতে, গণেশ চতুর্থীতে একসঙ্গে ব্রহ্ম যোগ ও শুক্ল যোগের মতো শুভ যোগ তৈরি হচ্ছে। তাই এই শুভ ও বিরল যোগের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের চাবিকাঠি খুলতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, একবার দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
গণেশ চতুর্থী মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। প্রচুর সম্পদ উপার্জন করতে পারেন এই সময়। চাকরি ও ব্যবসায় বৃমিলবে অপার সাফল্য। দাম্পত্য জীবন হবে সুখের।
মেষ রাশি
গণেশ চতুর্থীর দিন মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক ধরনের সুখ আসবে। সম্পত্তিতে বিনিয়োগের জন্য এটি খুব অনুকূল সময়। ব্যবসা বাড়বে, অমীমাংসিত কাজ শেষ হবে এই সময়।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন জন্য খুব শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের সম্মান ও প্রতিপত্তি বাড়বে সমাজে। আয়ের নতুন উৎস তৈরি হবে, ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে, দীর্ঘদিনের অমীমাংসিত কাজের অবসান ঘটবে।






