১০০ বছর পর তৈরি হয়েছে বিরল যোগ, দারুণ সময় কাটবে ৪ রাশির, কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি, সুখে ভরে উঠবে সংসার

নভেম্বর মাসের প্রথম দিনই তৈরি হয়েছে বিশেষ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১০০ বছর পর এমন বিশেষ যোগ তৈরি হয়েছে। একইসঙ্গে বুধাদিত্য যোগ, মৃগ শিরা নক্ষেত্র, শিব-পরিঘ যোগ ও সর্বার্থসিদ্ধি যোগও তৈরি হয়েছে। এর জেরে ৪ রাশির জাতক-জাতিকাদের দারুণ কাটবে নভেম্বর মাস। বেশ ইতিবাচক প্রভাবই পড়বে তাদের জীবনে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মকর রাশি

নভেম্বরে বেশ শুভ ফল লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা বড় কোনও চুক্তি করতে পারেন। এই চুক্তির ফলে ব্যবসার প্রভূত লাভ হওয়ার প্রবল সম্ভাবনা। ছোটখাটো কোনও সমস্যা তৈরি হতে পারে বটে, তবে তা উন্নতির পথে বাধা হবে না। একটু বুঝেশুনে এগোলেই সাফল্য মিলবেই।

কর্কট রাশি

এই মাসের শুরুর দিকেই কোনও সুখবর পাবেন এই রাশির জাতক-জাতিকারা। গোটা মাস বজায় থাকবে আনন্দের পরিবেশ। জীবনের কোনও ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেলে নভেম্বরে তা কেটে যাবে। উৎসবের আবহেই সংসারে সুখ-শান্তি বিরাজ করবে। এই রাশির জাতক-জাতিকাদের অর্থের কোনও অভাব হবে না এই মাসে।

কন্যা রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এই রাশির জাতক-জাতিকারা এমন কোনও সুযোগ পেটে পারেন যা তাদের ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করবে। এই সময় মন দিয়ে কাজ করতে হবে। প্রেমজীবনে আরও মাধুর্য বাড়বে। অর্থের কোনও অভাব হবে না এই রাশির জাতক-জাতিকার।

মেষ রাশি

নভেম্বর মাস অত্যন্ত লাভজনক হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল, এই সময় সেই সমস্যা কেটে যাবে। কেরিয়ারের নিরিখে উন্নতির পথ প্রশস্ত হবে। যে কোনও কাজে পরিবারকে পাশে পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বিবাহিত জীবন সুখকর হবে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর