ঘুমন্ত অবস্থায় জানলা দিয়ে আদিবাসী নাবালিকাকে অপহরণ করল তৃণমূল সদস্যের ছেলে, বাড়ি ফিরে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা নাবালিকার

বাড়ির জানলা ভেঙে আদিবাসী নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূল সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় নাবালিকাকে অপহরণ করা হয় বলে জানা গিয়েছে। বাড়ি ফিরে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুই থানার দামোদর পুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা এক আদিবাসী নাবালিকা। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিল সে। সেদিন মধ্যরাতে বাড়ির জানলা ভেঙে ঘুমন্ত অবস্থায় থাকা নাবালিকাকে তুলে নিয়ে যায় এক যুবক।

জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় তৃণমূল সদস্য নবকুমার নাথের ছেলে ছোট্টু। নাবালিকার সঙ্গে একই ঘরে ঘুমোচ্ছিল তার দুই বোন। এই ঘটনার সময় ঘুম ভাঙতেই চিৎকার শুরু করে তারা। তাদের চিৎকার শুনে ঘটনার কথা জানতে পারেন পরিবারের লোকজন। ছেলেটির বাড়িতে যান তারা। নাবালিকাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।  

তবে বাড়ি ফিরে অপমানে বিষ খেয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করে ওই নাবালিকা। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। নাবালিকার পরিবারের অভিযোগ, বেশ অনেকদিন ধরেই তাদের মেয়েকে উত্যক্ত, হেনস্থা করছে ওই তৃণমূল সদস্যের ছেলে। ওই যুবকের কারণে স্কুল, টিউশন যাওয়াও বন্ধ হয়েছে নাবালিকার। কিন্তু তাতেও রেহাই পায়নি। এবার অপহরণ করা হল তাকে।

জানা গিয়েছে, নাবালিকার পরিবারের তরফে এখনও থানায় এই নিয়ে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। নাবালিকার পরিবারের কথায়, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। তাই কোনও ঝামেলায় জড়াতে চান না তারা। নাবালিকার পরিবার জানিয়েছে, তারা চান তাদেরমেয়ে শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। নাবালিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles