জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজপুত্র বলা হয় বুধকে। মিথুন ও কন্যা রাশির অধিপতি হোক বুধ গ্রহ। বাক, বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ ও শিক্ষার কারক বলা হয়ে থাকে বুধকে। গতকাল ১৫ মার্চ সকালে বুধ উদয় হয়েছে মীন রাশিতে। দীর্ঘদিন অস্ত অবস্থায় থাকার পর এদিন উঠেছে এই গ্রহ। বুধের এই উদয়ের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
মীন রাশিতে বুধের উত্থানের কারণে দারুণ শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় এরা ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। লাভের অনেক সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। নিজের নানান পরিকল্পনায় সাফল্য পাবেন এরা। এর ফলে আর্থিক সুবিধাও আসবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। কর্মক্ষেত্রেও নানান সুবিধা পাবেন এরা। মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে এদের। এই সময় পিতার সহযোগিতাও পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
মীন রাশিতে বুধের উদয় এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে। এর শুভ প্রভাবের কারণে আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ে নানান বিষয়ে সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন এরা। বুদ্ধিমত্তা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেবেন এই রাশির জাতক-জাতিকারা। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে এদের। প্রিয়জনের সঙ্গে ভালো জায়গায় যেতে পারেন। বিনিয়োগের জন্য একটি খুব ভালো সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জনু বুধের এই উদয় বিশেষ ফলদায়ক হতে চলেছে। যানবাহন ও সম্পত্তির সুখ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যে কোনও ধরনের স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনতে পারেন এরা। পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের এই সময়। আয় রোজগারের অনেক নতুন সুযোগ পাবেন এরা। কর্মজীবনে দারুণ উন্নতি করবেন এই রাশির জাতক-জাতিকারা।





