দীপাবলিতে তৈরি হয়েছে মহালক্ষ্মী যোগ। আগামী বছর ২০২৪ পর্যন্ত এই যোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে, দীপাবলিতে মহালক্ষ্মী রাজযোগ সুখ-সমৃদ্ধিদায়ক হবে। দীপাবলিতে মঙ্গল ও চাঁদ তুলা রাশিতে যুতি তৈরি করেছে। এর ফলে সৃষ্টি হয়েছে মহালক্ষ্মী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহালক্ষ্মী যোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা ধন ও ঐশ্বর্যের আশীর্বাদ পাবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকারা সুফল পাবেন। ২০২৪ সালে কাজকর্মে ভালো প্রদর্শন করতে পারবেন এরা। লক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি হবে। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে কোনও সমস্যা চললে তা থেকে মুক্তি পাবেন। ২০২৪ সালে নিজের উন্নতি দেখে আনন্দিত হবেন এরা। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে।
মেষ রাশি
মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের ভালো লাভ হবে। লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এরা। ধনধান্যে বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। কাজে কোনও বাধা এলে বুদ্ধি প্রয়োগ করে তার সমাধান করুন। পরিশ্রমের ভালো ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সমাজে বাড়বে মান-সম্মান ও প্রতিষ্ঠা। ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো পরিণাম লাভ করতে পারবেন।
মকর রাশি
মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের ভালো সঙ্গ লাভ করবেন। কেরিয়ারে নতুন উচ্চতা লাভ করবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসবেন এরা। নিজের এই কাজের জন্য এই রাশির জাতক-জাতিকারা সমাজে সম্মানিত হবেন। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে এই সময়।
তুলা রাশি
মহালক্ষ্মী রাজযোগের কারণে লাভান্বিত হবেন এই রাশির জাতক-জাতিকারা। ভাগ্যের সঙ্গ পাওয়ায় সমস্ত কাজ সহজে পূর্ণ হবে। ২০২৪ সালে প্রতিষ্ঠা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও কথা কাটাকাটি চললে তা শেষ হবে এই সময়। পরিবারে সুখ-শান্তির পরিবেশ থাকায় মন প্রসন্ন হবেএই রাশির জাতক-জাতিকাদের। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।





