জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে। শনিদেবকে সবথেকে নিষ্ঠুর গ্রহ বলে গণ্য করা হয়। সকলকে তাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন তিনি। যদি কোনও রাশির প্রতি শনিদেব সহায় হন, তাহলে সেই রাশির জাতক-জাতিকারা ফকির থেকে রাজাও হতে পারেন। কিন্তু কোনও রাশির উপর শনির কুদৃষ্টি পড়লে, তাদের ভাগ্যে জোটে শুধুই হতাশা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। আগামীকাল, ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যেতে পারেন শনিদেব। সেই কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই সময়। শনির অস্ত যাওয়ার কারণে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কিছু কিছু রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জীবন এই সময় আনন্দে ভরে উঠবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এই সময়। এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পূর্ণ সমর্থন করবে তাদের। শুধু তাই নয়, চাকরি ও অগ্রগতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির শুভ প্রভাবে ব্যাপক উপকার পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে আর্থিক লাভ হবে এদের। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে আর্থিক দিক শক্তিশালী হবেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। এই সময় যে কাজই করুন না কেন, তাতেই মিলবে সাফল্য। এই সময় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিকভাবে শক্তিশালী হবেন এই রাশির জাতক-জাতিকারা। সুখ, সমৃদ্ধি ও প্রতিপত্তি বাড়বে এই সময়।
সিংহ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ীএই সময় সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন এরা। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের। কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের উপর অনেক আশীর্বাদ বর্ষণ করবেন শনিদেব।





