হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। কার্তিক মাসের পূর্ণিমা তিথিকে কার্তিক পূর্ণিমা বলা হয়। এই বছর আগামী ২৭ নভেম্বর অর্থাৎ সোমবার পালিত হবে কার্তিক পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে অনেকেই সত্যনারায়ণের পুজো করে থাকেন। পুরাণ অনুযায়ী, এই কার্তিক পূর্ণিমাতেই শ্রী বিষ্ণু মত্স্য অবতার ধারণ করেছিলেন।
এই দিনে রাস উত্সব পালন করা হয় বলে একে রাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই বছর কার্তিক পূর্ণিমায় বিরল শুভ যোগে পালিত হবে। এই দিনে একই সঙ্গে আবার সর্বার্থ সিদ্ধি যোগ এবং দ্বিপুষ্কর যোগ রয়েছে। এই শুভ যোগের ফলে কার্তিক পূর্ণিমা থেকেই ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলে যাবে ।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
কার্তিক পূর্ণিমার শুভ যোগে এই রাশির জাতক-জাতিকারা বেশ লাভবান হবেন। এদক্সিন নারায়ণ পুজো করলে ভালো ফল মিলবে। চাকরি ও ব্যবসায়ে বড় লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় নতুন উপার্জনের পথ খুলবে। আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে।
কন্যা রাশি
কার্তিক পূর্ণিমার দিন থেকেই শ্রীহরির আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলে যাবে। এই দিন থেকে সবকিছু ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। ব্যবসায় প্রচুর লাভ করবেন এরা। কার্তিক পূর্ণিমা তিথি থেকে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভ বাড়বে। এই স্মস্য এই রাশির জাতক-জাতিকাদের নানা সূত্র থেকে উপার্জন বাড়বে। প্রেম সম্পর্কে মাধুর্য থাকবে।
মিথুন রাশি
কার্তিক পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগের ফলে সৌভাগ্যের শীর্ষে থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় আর্থিক পরিস্থিতিতে উন্নতির জোয়ার আসবে। সম্পদ ও সম্পত্তি লাভ করার শুভ যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যও আগের থেকেই অনেকটাই উন্নত হবে।






