নতুন বছরেই এবার ভাগ্য পাল্টানো শুরু হবে। ফেব্রয়ারির শুরুর দিন থেকে লক্ষ্মী-নারায়ণ যোগের ফলে পরিবর্তন আসতে চলেছে ভাগ্যে। লক্ষ্মী-নারায়ণ যোগকে একটি গুরুত্বপূর্ণ যোগ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। এর প্রভাবে অনেক রাশির জীবনেই নানান বদল ঘটে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হয়। জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি এই শুক্র ও বুধ অবস্থান করবে ধনু রাশিতে। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা অনেক সুবিধা ও সৌভাগ্য পেতে চলেছে। ৪ রাশির ভাগ্য থাকবে সোনার মতো বাঁধানো।
সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে এই রাশির জাতকা-জাতিকা যারা ব্যবসায়ী, তারা বড় বিনিয়োগ পাবেন। সম্পত্তি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে এই সময়। এই শুভ যোগের ফলে কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সমর্থন পেতে পারেন এই রাশির জাতকা-জাতিকারা। এদের কাজের কদর করবেন গুণীজনরা।
বৃষ রাশি
লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে এই রাশির জাতকা-জাতিকাদের জন্য ব্যবসায় রাজনৈতিক প্রভাব থাকার কারণে আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দারুণ কাজের জন্য দ্রুত সাফল্য পাবেন এই রাশির জাতকা-জাতিকারা।
কুম্ভ রাশি
লক্ষ্মীনারায়ণ যোগ এই রাশির জাতকা-জাতিকাদের জন্য সাফল্যের বন্যা বয়ে আনবে। বহুজাতিক কোম্পানির অর্ডার সম্পূর্ণ হওয়ার কারণে ব্যবসাতেও দারুণ লাভ পাবেন এই রাশির জাতকা-জাতিকারা। এই সময় লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে এই রাশির জাতকা-জাতিকারা নতুন চাকরি পাবেন।
কন্যা রাশি
বিরল ও শুভ যোগ গঠনের কারণে এই রাশির জাতকা-জাতিকারা কর্মক্ষেত্রে ভালো কাজের পরিপ্রেক্ষিতে কোনও নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। ব্যবসায় ভালো সুযোগের সদ্ব্যবহার করতে সফল হবেন এই রাশির জাতকা-জাতিকারা।





