সনাতন ধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। বারের মকর সংক্রান্তি অত্যন্ত বিশেষ হতে চলেছে। ৭৭ বছর পর এই মকর সংক্রান্তিতে রবি যোগের পাশাপাশি রয়েছে বরীয়ান যোগও।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ১৪ জানুয়ারি রাত ২টো ৪০ মিনিট থেকে মকর সংক্রান্তিতে বরীয়ান যোগ শুরু হচ্ছে। ১৫ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটে শেষ হবে সেই যোগ। অন্যদিকে আবার ১৪ তারিখ সকাল ১০টা ২২ মিনিট থেকে ১৫ তারিখ সকাল ৭টা ৫ মিনিটে থাকবে রবি যোগ। আর বণিজ করণ শুরু হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট থেকে। এই সময়েই আবার ধনু রাশিতে অবস্থান করবে শুক্র। আর নিজের মূল ত্রিকোণ রাশিতে থাকবে শনি ও মেষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। গ্রহ নক্ষত্রের এমন অবস্থান রাশির জাতক-জাতিকাদের জীবন সুখ-স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।
সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-
সিংহ রাশি
মকর সংক্রান্তিতে তৈরি হওয়া দুর্লভ সংযোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে লাভ হবে। সমাজে মান-সম্মান বাড়বে এদের। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ব্যবসায় দারুণ লাভ অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ে কোনও বড় ডিল পেতে পারেন। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন।
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই মকর সংক্রান্তি লাভজনক হবে। এ সময়ে নানান ক্ষেত্রেই সাফল্য ও ধন লাভ অর্জন করবেন এরা। চাকরিজীবীরা নিজেদের কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন। নতুন চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে পদোন্নতি ছাড়াও একাধিক বড় দায়িত্ব পাবেন এরা। এই রাশির জাতক-জাতিকারা, যারা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা দারুণ সাফল্য অর্জন করবেন। ব্যবসায় প্রভূত সাফল্য ও ধন লাভ অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
মকর সংক্রান্তি এই রাশির জাতক-জাতিকাদের জন্য়ও দারুণ লাভজনক হবে। এই সময় পরিশ্রম ও একাগ্রতার ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারে নতুন সূচনা হবে। আর্থিক লাভ হতে পারে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা যারা চাকরিজীবী, তাদের এই সময় পদোন্নতির প্রবল যোগ রয়েছে। ব্যবসায়ীদের প্রবল ধনলাভ করবেন এই সময়। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।





