‘যে আমার গলায় ফাঁ’সি দিয়েছে, তার কথা বলছেন’, স্ত্রী ডোনাকে নিয়ে হঠাৎ কেন এমন মন্তব্য সৌরভের?

শুধুমাত্র বাইশ গজেই নয়, এখন টেলিভিশনের পর্দাতেও দারুণ ‘দাদাগিরি’ দেখান তিনি। তাঁর সঞ্চালনায় জি বাংলার রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ এক অন্য মাত্রা পেয়েছে। তিনি তেমন নানান প্রতিযোগীদের নিয়ে রিয়্যালিটি শো-এ নানান গেম খেলেন, তেমনই তাঁকেও কিছু বছর আগে দেখা গিয়েছিল এক রিয়্যালিটি শো-তে অংশ নিতে। আর সেখানেই দারুণ এক মজার ঘটনা ঘটেছিল যা এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।  

বেশ কিছু বছর আগে জি বাংলার অন্য এক রিয়্যালিটি শো ‘অপুর সংসার’-এ দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে একটি খেলায় অংশ নেন তিনি। তাঁর হাতে কিছু ছবি দেওয়া হয়। সেই ছবিগুলি তিনি মাথার কাছে তুলে ধরবেন আর উল্টোদিকে যিনি থাকবেন তিনি তাঁকে ইশারায় বোঝাবেন যে সেই ছবিটি আসলে কার?

প্রথম ছবিটা আসতেই বেশ বেগ পান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ছবিটি ছিল তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের। সেই ছবি দেখে উল্টোদিকে যে রয়েছেন তিনি নানান অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করলেও ছবিটি আসলে কার, তা বুঝতেই পারছিলেন না সৌরভ। প্রথমে তিনি উত্তর দেন, “বিয়ে হয়েছে? ভালো নাচে? শাকিরা? শাকিরার চারবার বিয়ে হয়েছে”।

‘যে আমার গলায় ফাঁ’সি দিয়েছে, তার কথা বলছেন’, স্ত্রী ডোনাকে নিয়ে হঠাৎ কেন এমন মন্তব্য সৌরভের?

এরপর শো-এর সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় আবার খোঁচা দিয়ে বলেন, “বাড়ি ফিরতে হবে কিন্তু”। এরপর জেনিফার লোপেজের নাম নেন সৌরভ। তিনি বলেন, “স্টেজেই বলে দি, এমনি তো আর বলতে পারব না”। এরপর উল্টোদিকে যিনি বোঝাচ্ছিলেন, তিনি মালাবদলের অঙ্গভঙ্গি করলে, সৌরভ বলেন, “কেন আবার সেই দুঃখের দিনটা মনে করাচ্ছেন”?

এরপর ফাঁ’সির ইঙ্গিত করতেই অবশেষে দাদা বললেন, “জানতে চাইছেন তো কে আমার গলায় ফাঁ’সি দিয়েছেন? এবার বুঝেছি ডোনা ম্যাডাম”। অবশেষে নিজের স্ত্রীকে চিনতে পারলেন দাদা।

তবে যত কষ্ট করে বউয়ের নাম বলেছেন, বাকি নামগুলো বলতে অবশ্য ততটা বেগ পেতে হয়নি সৌরভকে। দাদাগিরির মঞ্চে যেমন তিনি প্রতিযোগীদের সঙ্গে বেশ রসিকতা করেন, তেমনই এই রিয়্যালিটি শো-তে এসেও নানান মজার মজার কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles