সরস্বতী পুজোতেই গঠিত হচ্ছে বিরলতম একাধিক যোগ, সাফল্যের শীর্ষে থাকবে ৩ রাশি, খুব ভালো ফল মিলবে পড়াশোনায়

হিন্দু ধর্মে সরস্বতী পুজো একটি বিশেষ দিন। এই দিনটিকে আবার বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। আর মাত্র কিছুদিন। এরপরই স্কুল, কলেজ, নানান শিক্ষা প্রতিষ্ঠানে আরাধনা হবে বাগদেবীর। এই বছর আবার সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিন। ফলে এই দিনটি আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে।

জ্যোতিষশাস্ত্রে সরস্বতী পুজো বেশ গুরুত্বপূর্ণ। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, এদিন বেশ কিছু গ্রহ-নক্ষত্রের গতিবিধির পরিবর্তন ঘটছে। আর এর ফলে তৈরি হচ্ছে বিরল থেকে বিরলতম শুভ যোগ। এর ফলে বেড়েছে পুজোর গুরুত্ব। 

এদিন থেকেই আবার বসন্ত ঋতুও শুরু হচ্ছে। আবার এই বছর সরস্বতী পুজোর দিন ১০০ বছর পর রেবতী নক্ষত্র পঞ্চমী তিথিও বুধবার পড়েছে। এদিন একযোগে গঠিত হচ্ছে শুক্ল যোগ, অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগের মতো অনেক যোগ। বাগদেবীর আশীর্বাদে এই স্পেশাল দিনে উন্নতি, সাফল্যের শীর্ষে থাকবেন ৩ রাশি জাতক-জাতিকারা।

সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

বসন্ত পঞ্চমীর দিনটি খুবই শুভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় বিরল যোগের ফলে এই রাশির পড়ুয়াদের জীবনে ইতিবাচক প্রভাব দেখা দেবে। এই রাশির জাতক-জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সাফক্য পাবেন। পড়াশোনায় মনোযোগ বাড়বে তাদের।

কন্যা রাশি

বসন্ত পঞ্চমী খুব শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। সমস্ত আটকে থাকা সব কাজ এই সময় থেকেই শেষ হতে শুরু করবে। এদিন এই রাশির পড়ুয়াদের ঘরে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা উচিত। এর ফলে তাদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে আর জ্ঞানের পরিধিও বাড়বে।

তুলা রাশি

দেবী সরস্বতীর বিশেষ আশীর্বাদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় পরিশ্রমের ফল পাবেন এরা। জীবনে আসছে সাফল্য। এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, তাদের এই সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে। পরীক্ষায় ভালো ফল করবেন এরা। সরস্বতী পূজার দিন বাগদেবীকে হলুদ চন্দন অর্পণ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles