নতুন বছর অর্থাৎ ২০২৩ আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা মাত্র। নতুন বছর আমাদের মনে নতুন আশার সঞ্চার ঘটায়। আমরা বিশ্বাস করি যে নতুন বছর আমাদের জন্য নতুন কোনও বার্তা বয়ে আনবে। ২০২৩ সাল কিছু কিছু রাশির জন্য খুব শুভ। এই নতুন বছরেই কিছু কিছু রাশির জাতক-জাতিকারা নিজেদের জীবনসঙ্গী খুঁজে পাবেন। জীবনে আসবে প্রেম ও বিয়ের প্রস্তাব।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মেষ রাশি
২০২৩ সালে মেষ রাশির জাতকদের নতুন প্রেমের যোগ। যাঁকে পছন্দ করেন বলে ফেলুন। সাফল্যের সম্ভাবনা। আগে থেকেই প্রেমের সঙ্গী থেকে থাকলে বিয়ের প্রস্তুতি নিলে সাফল্য মিলতে পারে। পুরনো প্রেমের সম্পর্ক মজবুত হবে। অবিবাহিত যুবকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। এপ্রিল থেকে অগাস্টের মধ্যে সময়টি বিশেষভাবে শুভ। যারা সম্পর্কে আছেন, তাদের জন্যও সময় ভালো যাবে।
বৃষ রাশি
প্রেম জীবন ভালো যাবে। বিবাহিত দম্পতির মধ্যে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য জুলাই মাস পর্যন্ত বিয়ের সম্ভাবনা রয়েছে। বিবাহিত পুরুষ-মহিলারাও প্রেমে পড়তে পারেন।
সিংহ রাশি
প্রেমের সঙ্গী অনেকদিন ধরে ঘোরালে এ বছর বিয়ের জন্য সম্মতি দেবে। সম্পর্কের মধ্যে তিক্ততা থাকলে তা কেটে যাবে। অবিবাহিত ব্যক্তিরা ২০২৩ সালের শেষ নাগাদ একজন সঙ্গী পাবেন। বিয়ে হওয়ার সম্ভাবনাও থাকবে। তাই পছন্দের কেউ থাকলে প্রোপোজ করার প্রস্তুতি নিতে পারেন। তবে তাড়াহুড়ো করবেন না।
বৃশ্চিক রাশি
২০২৩ সালের শুরু থেকে প্রেমময় হবে জীবন। যাঁরা রিলেশনশিপে আছেন, তাঁদের ঘরে সানাই বাজার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যাঁরা জীবনসঙ্গী খুঁজছেন, তাঁরাও পাবেন এই সঙ্গী। বিবাহিত জীবনের জন্যও বছরটি শুভ।
কুম্ভ রাশি
পুরনো প্রেমের সম্পর্ক পরিণতির পথে। সঙ্গীর সঙ্গে প্রেমময় সময় কাটবে। অবিবাহিতরা তাদের হৃদয় পাবে। অন্যদিকে মে মাসের পরের সময়টা বিবাহিতদের জন্য ভালো। জীবনে রোমান্স বাড়বে। বিবাহিতদের অন্য় পুরুষ বা মহিলার প্রতি আকর্ষণ বাড়তে পারে। সাবধানে থাকতে হবে।





