বহু বছর পর তৈরি হয়েছে বিরল বুধাদিত্য যোগ, চাকরিতে প্রভূত উন্নতি হবে এই রাশিদের, অর্থলাভের সম্ভাবনা প্রবল

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানে তার রাশি পরিবর্তন করে। যখন একাধিক গ্রহ একই ঘরে প্রবেশ করে, তারা একসঙ্গে একটি যোগ তৈরি করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে গ্রহগুলির রাজা হিসাবে বিবেচনা করা হয়, তাই যে কোনও রাশিতে সূর্যের স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ১৪ এপ্রিল সূর্যের রাশিচক্রে পরিবর্তন হয়েছে এবং ১৪ মে পর্যন্ত সূর্য মেষ রাশিতে থাকবে। জ্যোতিষের গণনা অনুসারে, বুধ গ্রহ ইতিমধ্যেই মেষ রাশিতে উপস্থিত রয়েছে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করার পর, এই দুটি গ্রহ একসঙ্গে বুধাদিত্য রাজ যোগ গঠন করছে।

জ্যোতিষশাস্ত্রে আদিত্য মানে সূর্য। সূর্য ও বুধ উভয়ই একজন ব্যক্তির জন্মকুণ্ডলীতে একত্রে উপস্থিত হলে বুধাদিত্য যোগ গঠিত হয়। বুধ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কুণ্ডলীতে বুধাদিত্য যোগ হলে ব্যক্তি সম্পদ, সুখ, সমৃদ্ধি ও সম্মান পান।

এই যোগের ফলে কোন কোন রাশি উপকৃত হতে চলেছে, দেখে নেওয়া যাক-

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের অধিপতি সূর্য গ্রহ। সিংহ রাশির জাতক জাতিকারা সূর্যের ঘর বদলে সুফল পাবেন। চাকরি ব্যবসায় অগ্রগতি হবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। আটকে থাকা কাজ শেষ হবে। আদালতের মামলায় সাফল্য আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আয় ও সাফল্যে অপ্রত্যাশিত বৃদ্ধির লক্ষণ রয়েছে, তাঁরা ভ্রমণে যেতে পারেন।

কর্কট রাশি

সূর্যের গমন কর্কট রাশির জাতক-জাতিকাদের চাকরিতে অগ্রগতি, অর্থলাভ ও সাফল্য দেবে। কর্কটরা নতুন সুযোগ পাবেন। আপনি যদি বিদেশে চাকরি করার কথা ভাবছেন, তাহলে সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। ছোট ভাইবোনের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। চাকরিজীবীদের পদোন্নতিও সম্ভব। ব্যবসা বা চাকরির জন্য দীর্ঘ ভ্রমণের প্রয়োজন হতে পারে।

মেষ রাশি

বুধ ও সূর্য একই রাশিতে থাকার কারণে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই রাজ যোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। মেষ রাশির জাতক-জাতিকারা চাকরি বা ব্যবসায় বড় লাভ পেতে চলেছেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তানের দিক থেকে কিছু ভালো খবর আশা করা যায়। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অনুকূল। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি এতে সাফল্য পাবেন। অবিবাহিতদের বিয়ে হতে পারে।

RELATED Articles