বক্রী দশা থেকে মার্গী হচ্ছেন শনিদেব, বড় ঠাকুরের আশীর্বাদে ভাগ্যের চাবিকাঠি খুলবে এই রাশির, কাটবে সমস্ত অশুভ অবস্থা

চলতি মাসের ১৭ তারিখ বক্রী হয়েছেন শনি মহারাজ। শনির চলন পরিবর্তন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কারণ বক্রীদশায় নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নেন শনি মহারাজ। শনির মার্গী থেকে বক্রী হওয়া এবং বক্রী থেকে মার্গী হওয়ার প্রভাব বিভিন্ন রাশির জাতকদের পাশাপাশি দেশ ও দুনিয়ার উপরেও পড়ে। শনির বক্রী চলনের অশুভ প্রভাবে শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়েন অনেক রাশির জাতক-জাতিকারাই। বক্রীদশা কাটিয়ে কবে আবার সোজা পথে ফিরবে শনি এবং মার্গী শনির প্রভাবে ভাগ্য খুলতে চলেছে কিছু রাশির জাতক-জাতিকাদের।

কবে মার্গী হচ্ছেন শনিদেব?

পঞ্জিকা অনুযায়ী, শনি নবগ্রহের মধ্যে সবচেয়ে ধীরে স্থান বদলকারী গ্রহ। গত ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রী হয়েছে শনি। আগামী ৪ নভেম্বর রাত ১২টা ৩১ মিনিটে কুম্ভ রাশিতেই মার্গী অর্থাত্‍ সোজা পথে ফিরতে চলেছে এই গ্রহ। ১৩৯ দিন ধরে বিপরীতমুখী চলনে থাকবে শনি।

কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে?

শনি গ্রহ সোজা পথে ফিরলে সৌভাগ্যের দরজা খুলে যাবে তুলা, মিথুন, ধনু ও বৃষ রাশির জাতক-জাতিকাদের। মার্গী শনির শুভ প্রভাবে আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন এই চার রাশির জাতকরা। এই সময় আপনাদের মন ভালো থাকবে এবং আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন এই চার রাশির জাতকরা। পুরনো কোনও অসুখ বিসুখ থাকলে তার থেকেও এই সময় মুক্তি পেতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁরা অফিসে বড় কোনও উন্নতি করতে পারেন। ব্যবসাতেও লাভ বাড়বে ও ব্যবসা আরও সম্প্রসারিত হবে।

শনিদেবের বক্রী দশা চলাকালীন কোন কোন রাশিকে সাবধানে থাকতে হবে?

কুম্ভ রাশিতে বর্তমানে বক্রীদশায় অবস্থান করছে শনি। কুম্ভ রাশির গ্রহ অধিপতি হল শনি নিজেই। এই পরিস্থিতিতে বর্তমানে শনির সাড়ে সাতি চলছে মকর, কুম্ভ ও মীন রাশিতে। এর পাশাপাশি শনির ধাইয়া চলছে কর্কট ও বৃশ্চিক রাশিতে। শনির বক্রীদশা চলাকালীন খুব সাবধানে থাকতে হবে এই রাশির জাতকদের। শনির রোষে এদের জীবনে বিপর্যয়ের ভূমিকম্প নেমে আসতে পারে। শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার কোনও শনি মন্দিরে গিয়ে প্রতি শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি দেবতার পুজো করুন।

RELATED Articles