আর মাত্র মাঝে একটা মাস। এরপরই আসতে চলেছে নতুন বছর। আর এই নতুন বছর অর্থাৎ ২০২৩ কয়েকটি রাশির জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। এই বছরটা হবে তাদেরই।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৩ সালে একাধিক গ্রহ ও নক্ষত্রের স্থান পরিবর্তন হবে। বছরের নানান সময়েই নানান গ্রহ রাশি পরিবর্তন করে। এই পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির উপরেই। কোনও রাশির উপর গ্রহ পরিবর্তনের প্রভাব ইতিবাচক হয় তো কোনও কোনও রাশির উপর এর প্রভাব নেতিবাচক হয়।
দেখে নেওয়া যাক কোন কোন রাশি আগামী বছর বিশেষভাবে লাভবান হতে চলেছে-
মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৩ সালটা হতে চলেছে মিথুন রাশির। নয়া বছরে অত্যন্ত ভাগ্যবান হবেন মিথুন রাশির জাতকরা। নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। পরিশ্রমের ফসল পাবেন তাঁরা। আপনার লক্ষ্যপূরণ হবে। যে মিথুন রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের জীবনে উন্নতির যোগ আছে। পদোন্নতি হতে পারে। বাড়তে পারে বেতন। হাতে আসতে পারে মোটা অঙ্কের ইনক্রিমেন্ট। যাঁরা পড়াশোনা করছেন, তাঁরাও সাফল্য লাভ করবেন। নামী ও প্রথমসারির কোনও বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারেন। নয়া বছরে মিথুন রাশির জাতকরা চিন্তামুক্ত হবেন। কেটে যাবে অধিকাংশ দুশ্চিন্তা। পরিবারে সুখ বিরাজ করবে। ইতিবাচক থাকবেন। যাঁরা প্রেম করছেন, তাঁদের বিয়ের পথ প্রশস্ত হবে। প্রেমিক বা প্রেমিকার পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা চলবে। বিয়ের কথা অনেকটা দূর এগিয়ে যেতে পারে।
তুলা রাশি
নয়া বছরে তুলা রাশির জাতকরা ভাগ্যবান হবেন। তাঁদের জীবনে প্রেম আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলা রাশির অধিপতি হলেন শুক্র গ্রহ। সেই পরিস্থিতিতে তুলা রাশির জাতকদের জীবনে নয়া সুযোগ আসবে। নতুন বছরে তুলা রাশির জাতকরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তাঁদের জীবনে সাফল্যের জোয়ার আসবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। হাতে টাকা আসবে। কেরিয়ারের দিক থেকে নয়া সুযোগ মিলবে।
বৃশ্চিক রাশি
২০২৩ সালে বৃশ্চিক রাশির জাতকদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করে আছে। আপনার নয়া বছর দারুণ কাটবে। একেবারে ফুলেফেঁপে উঠবেন বৃশ্চিক রাশির জাতকরা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে একাধিক সুবর্ণ সুযোগ মিলবে। সেই সুযোগর সদ্ব্যবহার করতে পারলেই কেল্লাফতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাগ্যের সহায়তা পাবেন। ২০২৩ সালে ভাগ্যশালী হবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারের দিক থেকেও নয়া বছর দারুণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। পদোন্নতি হতে পারে। ব্যবসায় মুনাফা বাড়বে। জীবনে প্রেম আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। যাঁরা ইতিমধ্যে প্রেম করছেন, তাঁদের সম্পর্ক আরও গভীর হবে। কারও কারও সম্পর্ক বিয়েতে গড়াবে। কারও কারও আবার বিয়ে নিয়ে কথাবার্তা চলবে।





