১৫ দিনের ব্যবধানেই দুই গ্রহণ, ব্যাপক ক্ষতির আশঙ্কা ৩ রাশির, জীবনে আসতে চলেছে বড় ঝড়

চলতি মাসেই রয়েছে বছরের শেষ সূর্য ও চন্দ্র গ্রহণ। আগামী ১৪ অক্টোবর ঘটতে চলেছে সূর্যগ্রহণ। তবে তা ভারত থেকে দেখা যাবে না। আর বছরের শেষ চন্দ্রগ্রহণ রয়েছে ২৮ অক্টোবর। এর প্রভাব ভারতে পড়বে।

এই দুই গ্রহণ রয়েছে মাত্র ১৫ দিনের ব্যবধানে। অমাবস্যায় রয়েছে সূর্যগ্রহণ আর পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণ। দুই গ্রহণ নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্রে সমান গুরুত্ব ও চর্চা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৫ দিনের ব্যবধানে জোড়া গ্রহণ হওয়ার কারণে বেশ বড়সড় প্রভাব পড়বে ৩ রাশির উপর।

সেই ৩ রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কন্যা রাশি

অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত এই সময়টা বেশ যন্ত্রণাদায়ক হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আত্মবিশ্বাস কমবে এদের। আর এর ফলে কোনও কাজ সম্পন্ন করতে বেশ বেগ পেতে হবে। এই সময় স্বাস্থ্যও ভালো যাবে না এই রাশির জাতক-জাতিকাদের। শারীরিক ও মানসিক, উভয় দিক থেকেই কষ্ট পাবেন। খুব সতর্কে থাকতে হবে এই সময়টা।

বৃষ রাশি

দুটি গ্রহণের মধ্যেকার সময় অর্থাৎ ওই ১৫ দিন চরম দুর্ভোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে। এই সময় গ্রহণের অশুভ শক্তি থাকবে। এর জেরে এই রাশির জাতক-জাতিকাদের সমাজে সম্মান ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে। মন খুব চঞ্চল থাকবে এই সময়।

মেষ রাশি

সূর্য ও চন্দ্রগ্রহণের মধ্যবর্তী ১৫ দিন খুবই যন্ত্রণাদায়ক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।  রাস্তাঘাটে বা যে কোনও স্থানে দুর্ঘটনার কবলে পড়ে আঘাত পেতে পারেন এই সময়। খুব সাবধানে গাড়ি চালান এই সময়টা। দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করুন। এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ না আনলে বেশ বিপদের মুখে পড়তে হবে এই রাশির জাতক-জাতিকাদের। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles