এ কী কাণ্ড! বিডিও অফিসের মধ্যে নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা, গ্রুপ ডি কর্মীর কাণ্ডে শোরগোল এলাকায়

বেশ কিছুদিন ধরেই অফিসে আসছিলেন না। সহকর্মীরা আঁচ করতে পেরেছিলেন যে তাঁর বাড়িতে হয়ত কোনও সমস্যা চলছে। তিনদিন পর আজই এসেছিলেন অফিসে। কিন্তু এদিনই যে তিনি এমন একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসবেন, তা হয়ত কেউ ধারণাই করতে পারেন নি। নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী।  

কী ঘটেছিল ঘটনাটি?

ওই গ্রুপ ডি কর্মীর নাম শঙ্কর রুই দাস। বছর ৫৫-র শঙ্কর রুই দাস পোলবা বিডিও অফিসের কর্মী। ঢ্যাঁড়া পেটানোর কাজই করতেন তিনি মূলত। তাঁর কয়েকজন সহকর্মী জানান, এদিন অফিসে আসার পর থেকেই কেমন যেন অন্যমনস্ক ছিলেন শঙ্করবাবু।

এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ অনগ্রসর শ্রেণি বিভাগের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শঙ্করবাবু। তাঁর সহকর্মীরাই তাঁকে এই অবস্থায় উদ্ধার করেন। তাঁর পাশেই একটি ফল কাটার ছুরি পড়েছিল বলে জানান সহকর্মীরা। জ্ঞান ছিল না শঙ্করবাবুর। রক্তে ভেসে যাচ্ছিল মেঝে।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় শঙ্করবাবুর। তবে অবস্থার অবনতি হতে থাকে ক্রমেই। সেই কারণে পরে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশে খবর দেওয়া হয়। এমন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে শঙ্করবাবুর পরিবার। এমন ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই হয়ত এমন কাণ্ড ঘটিয়েছেন ওই গ্রুপ ডি-র কর্মী। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কর্মীর সহকর্মী ও পরিবারের লোকজনদের সঙ্গে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles