বৈদিক পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রতিপদ তিথি থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারে হিসেবে নববর্ষ শুরু হয় বৈশাখ মাসের প্রথম দিন থেকে। আগামী ১৪ এপ্রিল পালিত হবে পয়লা বৈশাখ। কাল থেকে শুরু হচ্ছে নতুন বাংলা বছর। নতুন বাংলা বছরে আসবে শশ রাজযোগ, রবি যোগ ও ত্রিপুষ্কর যোগ। মেষ রাশিতে সূর্যের গোচর দিয়ে শুরু হচ্ছে নতুন বছর। এই বছরের প্রায় পুরো সময়টাই কুম্ভে বিচরণ করবে শনি। বছরের শুরুর দিকেই মেষ রাশির ছেড়ে বৃষ রাশিতে অধিষ্ঠান করবে বৃহস্পতি। গণনা বলছে নতুন বছরে পাঁচ রাশির জাতক জাতিকারা সৌভাগ্য লাভ করবেন।
মেষ রাশি
নতুন বাংলা বছর শুরু হবে মেষ রাশিতে সূর্যের গোচর দিয়ে। ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই রাশির। এই সময় উপার্জন বাড়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের অফিসে প্রমোশন বা ইনক্রিমেন্ট পেতে পারেন। ব্যবসায়ীরা আর নতুন বছরে ভালো ফল লাভ করতে পারেন। কম টাকা বিনিয়োগেই বেশি মুনাফা করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।
বৃষ রাশি
নতুন বছরের সৌভাগ্য লাভ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। দেখা যাচ্ছে যে নববর্ষে আপনার ক্যারিয়ার উন্নতি সূচক ফল করবে। ক্যারিয়ারে বিশেষ সুযোগ পাবেন আপনি। যারা চাকরি খুজছেন তাদের নতুন চাকরি দেখা মিলবে। চাকরি বদল করার সিদ্ধান্ত নিলে এখন সঠিক সময়। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে এই সময়ে। উপার্জন বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতিতে জোয়ার আসবে এই রাশির জাতক-জাতিকাদের।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ঘুরবে নতুন বছরে। নতুন বছর আপনার জন্যও বেশ লাভজনক হতে চলেছে। ঘটনায় দেখা গেছে অংশীদারিত্ব ব্যবসায়ের লাভ বাড়বে। আয়ের নতুন পথ খুলে দেবে আপনার ভাগ্য। নতুন বছরে অতিরিক্ত উপার্জন করতে পারবেন আপনি। মানে সুখ শান্তি বজায় থাকবে এই সময়।
সিংহ রাশি
আর্থিক লাভের মুখোমুখি হতে চলেছে সিংহ রাশির জাতক-জাতিকারা। নববর্ষে আপনার খরচ বাড়লেও উপার্জন বৃদ্ধি পাবে। ব্যয়ের জন্য চিন্তা করতে হবে না আপনাকে। আরাম বজায় থাকবে এই সময়। গাড়ি কেনার যোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ করতে পারবেন নতুন বছরে। সুখবর আসতে চলেছে আপনার জীবনে।
ধনু রাশি
নববর্ষের শুরুতেই শুভ ফলদায়ী হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যে কাজেই হাত দেবেন তাতে সাফল্য পাবেন। সব থেকে কঠিন কাজও আপনার হাতে সহজ হবে। চাকরির প্রস্তাব আসতে পারে। জীবনে আর্থিক সংকট দূর হবে। গোটা বছর জুড়ে আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে ধনু রাশির জাতক-জাতিকাদের।





