Astrology : আকাশে বিরল যোগ, মাটিতে সাফল্যের জোয়ার! মে মাসে কোন ৩ রাশি ছিনিয়ে নেবে দারুন সুযোগ?

নতুন মাস, নতুন সম্ভাবনা। আর এই মে মাসের শুরুতেই জ্যোতিষশাস্ত্র বলছে, আকাশে তৈরি হচ্ছে এক শক্তিশালী গ্রহসংযোগ। বুধ ও বৃহস্পতি একসঙ্গে একটি বিশেষ যোগ গঠন করবে, যাকে বলা হয় ত্রিএকাদশ যোগ। এই সংযোগের প্রভাবে রাশিচক্রের মধ্যে তিনটি রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। কর্মক্ষেত্র হোক বা আর্থিক দিক—জীবনের একাধিক ক্ষেত্রে খুলে যাবে উন্নতির দরজা।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। বিগত কয়েক মাস যাঁরা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছেন, তাঁরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। ধনপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটি একটি লাভজনক সময় হতে পারে। চাকরিজীবীরাও উপকৃত হবেন—প্রতীক্ষিত প্রোমোশন বা কাঙ্ক্ষিত দায়িত্ব পেতে পারেন। নতুন কোনও উদ্যোগ শুরু করতেও শুভ সময়।

মকর রাশি (Capricorn): এই রাশির জাতক-জাতিকারা অনেকদিন ধরে যেসব কাজ আটকে রেখেছেন বা যেসব পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছেন না, মে মাসে তাদের পথ প্রশস্ত হতে চলেছে। দাম্পত্য জীবনেও মধুরতা আসবে। পাশাপাশি, অফিসের কাজ হোক বা পারিবারিক দায়িত্ব—সব কিছুতেই মিলবে মানসিক শান্তি ও সাফল্যের আশ্বাস। যাঁরা নতুন চাকরির সন্ধানে আছেন, তাঁদেরও সুখবর মিলতে পারে এই সময়ে।

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতকদের জন্য মে মাস আসছে একাধিক আশার বার্তা নিয়ে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে, এবার হতে পারে সেটির শুভ সূচনা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও সময়টি বেশ শুভ। নতুন চুক্তি বা লগ্নি লাভজনক হতে পারে। পাশাপাশি, ঘরে বাইরে দুই জায়গাতেই ধনলাভের ইঙ্গিত মিলছে।

আরও পড়ুনঃ Murshidabad : মে-তে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী! এবার কি অশান্তি-রহস্য ভেদেই কি ‘রাজনৈতিক পাল্টা’ চাল মমতার?

যদিও বুধ-বৃহস্পতির ত্রিএকাদশ যোগ সরাসরি বৃষ, মকর ও কর্কট রাশির ভাগ্য ফেরাবে, কিন্তু আগামী ৭ জুন থেকে মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন তার সঙ্গে শনি মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। এই যুগল প্রভাবে উন্নতির মুখ দেখতে পারেন বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতক-জাতিকারা। আবার, চলতি বছর মার্চ মাসের শেষদিকে শনি মীন রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে রাহুর সঙ্গে গঠন করেছে এক শক্তিশালী যোগ। এই সংযোগ ১৮ মে পর্যন্ত কার্যকর থাকবে, যার সুফল বৃষ, মকর ও তুলা রাশির মানুষজন পেতে পারেন। সুতরাং, মে মাস শুধুই তিনটি রাশির নয়—একাধিক রাশির জন্যই এটি হতে পারে নতুন সম্ভাবনার দরজা।

RELATED Articles