Murshidabad : মে-তে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী! এবার কি অশান্তি-রহস্য ভেদেই কি ‘রাজনৈতিক পাল্টা’ চাল মমতার?

নবাবি ইতিহাসের স্মারক, শান্ত অথচ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ—এমনই এক জেলা মুর্শিদাবাদ। বাংলার রাজনীতিতে বরাবরই এই জেলার গুরুত্ব এক আলাদা স্তরে। সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরবে কি না, এই প্রশ্ন ঘোরাফেরা করছিল জেলাবাসীর মধ্যে। বিশেষ করে সাম্প্রতিক অশান্তির আবহে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা একরাশ ধোঁয়াশার মধ্যেই ছিল এতদিন।

ওয়াকফ নিয়ে তৈরি হওয়া উত্তেজনা আর সংঘর্ষ একদিকে যেমন চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে, অন্যদিকে সাধারণ মানুষ হয়ে পড়েছিলেন আতঙ্কিত। ঠিক সেই সময়ে অনেকেই জানতে চাইছিলেন—এতবড় ঘটনার পরেও কেন মুখ্যমন্ত্রী এখনো সেখানে যাননি? বিরোধীরা সেই প্রশ্নকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছিল। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, “আমি সময় হলে যাব।” এবার সেই অপেক্ষার অবসান ঘটল।

মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, মে মাসের প্রথম সপ্তাহেই তিনি যাবেন মুর্শিদাবাদে। যদিও নির্দিষ্ট দিন এখনও স্থির হয়নি। তাঁর অভিযোগ, ধুলিয়ানে যেসব গোলমাল হয়েছে, তার পিছনে বহিরাগতদের হাত রয়েছে। স্থানীয়দের একাংশকে মদত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি ছড়ানো হয়েছে বলে তাঁর দাবি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে চক্রান্ত রয়েছে। আমরা চুপ করে থাকব না। চক্রান্ত ফাঁস করব।”

সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, অশান্তির জেরে যাঁদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাঁদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত দোকান বা ব্যবসার ক্ষেত্রে প্রশাসনিকভাবে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। সেই অনুযায়ী সাহায্য করা হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে ঘোষণা করেছেন, নিজে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখবেন, কথা বলবেন আক্রান্ত পরিবারের সঙ্গে।

আরও পড়ুনঃ Mamata banerjee : “আমি থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতাম!”—SSC তালিকা না ছাড়ায় আন্দোলনরত শিক্ষকদের ধমকালেন মুখ্যমন্ত্রী!

অশান্তির সবথেকে ভয়াবহ পরিণতি দেখা গিয়েছে জাফরাবাদে, যেখানে খুন হয়েছেন বাবা ও ছেলে। তাঁদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল সাংসদ ও বিধায়কদের তরফে ওই পরিবারের সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে সেই দায়িত্ব সরকারই বহন করবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles