বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২৩ মার্চ থেকে শুরু হল সৌভাগ্যের নতুন অধ্যায়। ধন, ঐশ্বর্য ও বিলাসিতার কারক শুক্র গ্রহ আজ মীন রাশিতে উদিত হচ্ছে। শুক্রের এই পরিবর্তন ১২টি রাশির ওপর প্রভাব ফেলবে। তবে বিশেষ কিছু রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ হতে চলেছে। কেরিয়ার, ব্যবসা, অর্থভাগ্য ও ব্যক্তিগত জীবনে বড়সড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির কপাল খুলতে চলেছে শুক্রের উদয়ের ফলে।
বৃষ (Taurus)
বৃষ রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ। কর্মজীবনে সাফল্যের হাতছানি রয়েছে। চাকরিজীবীদের জন্য প্রমোশন বা বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবেন। লগ্নি করার পরিকল্পনা থাকলে এই সময় তা শুভ ফল দেবে। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরাও সাফল্য পাবেন। পাশাপাশি, ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতা উন্নত হবে, যা ভবিষ্যতে আরও ভালো সুযোগ এনে দিতে পারে।
কর্কট (Cancer)
কর্কট রাশির জাতকদের ভাগ্যে আসতে চলেছে একাধিক ইতিবাচক পরিবর্তন। বিবাহিতদের দাম্পত্য জীবন আরও মজবুত হবে, আর যাঁরা এখনও সঙ্গী খুঁজছেন, তাঁদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগলে এবার তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধীরে ধীরে আয় বাড়বে, এবং কেরিয়ারে উন্নতির সম্ভাবনাও উজ্জ্বল। খেলাধুলা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই সময়টি শুভ হতে পারে।
বৃশ্চিক (Scorpio)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের উদয় অত্যন্ত শুভ হতে চলেছে। চাকরিজীবীদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে, পাশাপাশি বর্তমান কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্যও এটি লাভজনক সময় হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয় আরও স্থিতিশীল হবে এবং সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রেম ও দাম্পত্য জীবনে আরও ঘনিষ্ঠতা আসবে, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে।
আরও পড়ুনঃ ‘কোনও সনাতনী মমতাকে ভোট দেবে না!’ – হলদিয়ার মঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর
শুক্রের এই শুভ পরিবর্তন যাঁদের রাশিতে ইতিবাচক প্রভাব ফেলছে, তাঁদের উচিত এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগানো। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে ভবিষ্যতে আরও ভালো সুযোগ আসতে পারে।





