সাধারণত প্রতি বছরই বলিউড-এ বেশ কয়েকটি বড় ব্যক্তিত্বের বায়োপিক-এর ছবি দেখা যায়। সেই প্রথা মেনেই এই বছরও আমরা বলিউড-র একাধিক বায়োপিক দেখতে চলেছি। সুত্রের খবর, অনুস্কা শর্মা মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন।
খবর পাওয়া গেছে যে, বায়োপিক-এর কাজ ইতিমধ্যেই চলছে দ্রুত গতিতেই। অনুস্কা শর্মা ছাড়া ছবিতে কারা অভিনয় করতে চলেছেন সেই ব্যাপারে নিশ্চয়তা পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে ছবিগুলি ঘুরে বেড়াচ্ছে তাতে অনুস্কা শর্মা-ই যে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত।
https://mobile.twitter.com/ClubAnushka/status/1216399052973043712
একটি সর্বভারতীয় ইংরেজী পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, “প্রযোজনা সংস্থা প্রথমে ঝুলনের শারীরিক বৈশিষ্ট্যের সাথে মেলে এমন কোন বলিউড অভিনেত্রীকে খুজে না পাওয়ায় অনুষ্কা শর্মাকে অফার করা হয়, শেষ পর্যন্ত অনুষ্কাকে চরিত্রের জন্য পুরোপুরি ফিট করা হয়।” সূত্রটি আরও জানিয়েছে যে অনুষ্কা বর্তমানে ভারতীয় ক্রিকেটার জেমিমাহ রর্ডিগেজের বাবা ইভান রর্ডিগেজ এবং ভারতীয় ক্রিকেট কোচ প্রশান্ত শেঠি-র কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।





