2 September Mithijhora Episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora)। রাই অসুস্থ কিন্তু তার সেই অসুস্থতার কথা জানে না অনির্বাণ। জানা তো দূরে থাক, সে শুধু সন্দেহ করতে থাকে। রাইয়ের ফলস প্রেগনেন্সির রিপোর্ট দেখে রাইকে অন্য কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর বদলে সে রাই ও শৌর্য্যকে নিয়ে কুৎসিত অপবাদ দিতে থাকে। এরপর রাই জানতে পারে তার ক্যান্সার হয়েছে আর তার অপারেশনের আগের দিন সে নিজের বাপের বাড়ি চলে যায়।
2 September Mithijhora Episode/ মিঠিঝোরা ২ সেপ্টেম্বর আজকের এপিসোড
পর্বে শুরুতেই দেখা যায় বাড়ির সকলে একসাথে খেতে বসে,রাই তখন বৌমণিকেও তার সাথে খেতে বসতে বলে।রাইয়ের মা তখন জিজ্ঞেস করে কী ব্যাপার বলতো? কিছু কি হয়েছে? তোদের চোখগুলো এমন ছল ছল করছে কেন? মিষ্টি আমার থেকে কিছু লুকিয়ো না। কী কথা বল তো? – কিন্তু সবাই মিলে নন্দিতা দেবীকে বলে তেমন কিছু হয়নি। এরপর নন্দিতা দেবী অনির্বাণকে একদিন নিমন্তন্ন করে খাওয়ানোর কথা বললে রাইয়ের মুখটা ছোট হয়ে যায়। স্রোত তখন প্রসঙ্গ বদলে দেয় (2 September Mithijhora Episode)।
অন্যদিকে, রাতের বেলায় নীলু লুকিয়ে ফ্রিজ থেকে যখন খাবার খাচ্ছিল, তখন শৌর্য্যর বৌদি চিৎকার করে ওঠে বলে চোর ধরেছি এরপর তাদের মধ্যে অর্থাৎ নীলু আর শৌর্য্যের বৌদির মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। নীলু বলে এই বাড়িতে তোমার যতটা অধিকার আমারও ততটা অধিকার। তখন শৌর্য্য এসে তাকে থামিয়ে দেয় আর বলে, নীলু তোমার যা খুশি তাই করো, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। নীলু তখন জিজ্ঞেস করে সে কী করেছে? শৌর্য্য বলে, তুমি জেনে বুঝে এত টাকা চেয়েছো যা দেওয়া সম্ভব নয় (2 September Mithijhora Episode)!
শৌর্য্য বলে, তোমাকে আমি কিছু টাকা দেব কিন্তু এত টাকা নয়। ডোনা বৌদি তখন বলে, শৌর্য্য তোমার কী মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েটা যা যা অন্যায় করেছে সেগুলো যদি তুমি আদালতে গিয়ে বল তাহলে এমনিই তোমাদের ডিভোর্স হয়ে যাবে তোমাকে কিছু টাকায় দিতে হবে না। শৌর্য্য বলে, ও আমার স্ত্রী ছিল সেটা তো আমি জানি, তাই আমি ওকে ক্ষতিপূরণ দেব এতে আমার কিছু অসুবিধা হবে না। তখন নীলু বলে, শৌর্য্য এখনও আমাকে ভালবাসে। আমি এমন কিছু কাজ করেছি যে কারণে আমাকে আজ এমন অপমান করে (2 September Mithijhora Episode)।
ওদিকে রাত হয়ে গেছে, বৌমনি, স্রোত আর রাই সবাই মিলে পুরনো দিনের কথা বলছে। রবীন্দ্রসংগীত গানে নিজেরা আনন্দ করছে নাচ গান করছে। ওদিকে সার্থক ও তার বাবা উজ্জ্বলবাবু দুজনে মিলে রাইয়ের অপারেশনটা নিয়ে আলোচনা করতে থাকে আর পরের দিন সকাল হলে দেখা যায় নিজের গয়না বন্ধক রেখে রাইয়ের জন্য টাকা জোগাড় করে এনেছে রাইয়ের বউমনি। অন্যদিকে, সার্থক গাড়ি নিয়ে এসেছে রাই ও স্রোতকে নিয়ে যাবে বলে। তখন অপারেশন করাতে যাবে বলে রাই ভেঙে পড়ে আর তাকে সামলাতে থাকে স্রোত আর বউমনি। রাই কী সুস্থ হয়ে উঠবে, জানতে গেলে দেখতে থাকুন মিঠিঝোরা (2 September Mithijhora Episode)।






