বিনীত গোয়েলের মেরুদণ্ড বিকিয়ে দেওয়ার অভিযোগ, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীতে প্রতীকী মেরুদণ্ড ও লাল গোলাপ নিয়ে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের

আর জি করের ঘটনার প্রতিবাদে দিকে দিকে জ্বলছে আগুন। জাতি বিক্ষোভ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আজ, সোমবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবী তুলে লালবাজার অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, এই মিছিল আটকাতে গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। শেষ পর্যন্ত লালবাজার অভিযান কী হবে?

আর জি করের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তরুণী চিকিৎসকদের ধর্ষণ-মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরই সঙ্গে আবার ১৪ আগস্ট রাতে আর জি করে দুষ্কৃতীদের যে হামলা হয়, সেই ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তারা। সেই কারণেই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবী আজ লালবাজার অভিযান তাদের।

চিকিৎসকদের অভিযোগ, আর জি করে হামলার ঘটনা কেন ঠেকাতে পারল না পুলিশ। যারা এই ঘটনায় গ্রেফতার হয়েছে, তারা আসলে কে? তাদের উদ্দেশ্যই বা কী ছিল? কার বা কাদের নির্দেশে সেদিন ভাঙচুর চলেছিল, এই সব প্রশ্নের উত্তর চান জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তা মেলেনি। সেই কারণেই আজকের এই অভিযান।

এদিন মিছিলে হাতে প্রতীকী মেরুদণ্ড ও লাল গোলাপ নিয়ে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের। তাদের কথায়, তারা শান্তির বার্তাই দিতে চান। চিকিৎসকদের অভিযোগ, বিনীত গোয়েল নিজের মেরুদণ্ড বিকিয়ে ফেলেছেন। কোনও ভূমিকাই পালনে ব্যর্থ তিনি। সেই কারণেই প্রতীকী মেরুদণ্ড নিয়ে এই মিছিলে চিকিৎসকদের।   

অন্যদিকে আবার এই মিছিল আটকাতে ফিয়ার্স রোড ও বি বি গাঙ্গুলি স্ট্রীটের ক্রসিংয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। ৯ ফুট উঁচু লোহার গার্ডওয়াল তৈরি করা হয়েছে। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তৈরি কাঁদানে গ্যাসের শেল ও জলকামানও। মিছিল আটকাতে অতি তৎপর পুলিশ।

আরও পড়ুনঃ ‘আইনের দায়িত্বে থাকলেই কী বেআইনি কাজ করা যায়…’, নবান্ন অভিযানে গ্রেফতারি নিয়ে পুলিশকে চরম ভর্ৎসনা হাইকোর্টের 

তবে চিকিৎসকরা জানাচ্ছেন, তারা কোনও সংঘর্ষ চান না। তারা ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করবেন না। তাদের যতদূর যেতে দেওয়া হবে, ততটাই শান্তিপূর্ণভাবে যাবেন তারা। আটকে দেওয়া হলে তাদের কয়েকজন প্রতিনিধি যাবেন লালবাজারে। তারা জানাচ্ছেন, তাদের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেবেন। অর্থাৎ পুলিশ কমিশনারের কাছেই তাঁর পদত্যাগের দাবী জানাবেন চিকিৎসকরা।   

আরও অন্যান্য খবর