রিপাবলিক টিভি বনাম তিন খানের আইনি সংঘাত! মানহানির দায়ে চ্যানেলের বিরুদ্ধে দায়ের হল পিটিশন!

এবার প্রকাশ্যে চলে এলো ভারতীয় মিডিয়া বনাম বলিউডের সংঘাত, যা এবার আইনি পথে চলা শুরু করবে। রিপাবলিক টিভি সহ একাধিক মিডিয়া চ্যানেলের বিরুদ্ধে পিটিশন দায়ের করল শাহরুখ খান, আমির খান, সলমান খান, অজয় দেবগণ, অনিল কাপুর করণ জোহরের প্রযোজনা সংস্থাগুলি। মোট ৩৮টি সংস্থা রিপাবলিক টিভি, টাইমস নাউ এর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছে।

এর সূত্রপাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই। রিপাবলিক টিভি সহ বিভিন্ন ভারতীয় মিডিয়ায় একাধিকবার এই বলিউড তারকা এবং তাদের সংস্থা গুলির নাম টেনে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নানারকম অমূলক অভিযোগ উত্থাপন করেছে এই মিডিয়া চ্যানেল গুলি।গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে রীতিমতো কাঠগড়ায় তুলে দিয়েছিলেন কিছু সংবাদ মাধ্যম এবং কয়েকজন সাংবাদিক। ঠিক এই অভিযোগ নিয়েই এ বার আদালতের দ্বারস্থ হয়েছে ৩৮ টি প্রযোজনা সংস্থা যার মধ্যে ধর্মা প্রোডাকশন, রেড চিলিস এন্টারটেনমেন্ট, যশরাজ ফিল্মস উল্লেখযোগ্য।

দিল্লি হাইকোর্টে দায়ের করায় পিটিশনে রিপাবলিক টিভি ও টাইমস নাউ এর নাম রয়েছে। সাংবাদিক অর্ণব গোস্বামী, নভিকা কুমার, প্রদীপ ভান্ডারী এবং রাহুল শিব শংকরের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

এদের বিরুদ্ধে অভিযোগ এরা বলিউড কে নিশানা করে ভুয়া খবর ছড়িয়েছে যাতে জনমানুষের বলিউড নিয়ে খারাপ ধারণা তৈরি হয়! এই চ্যানেলগুলি বলেছে বলিউড নোংরা, কর্দমাক্ত, ড্রাগ অ্যাডিক্ট। এছাড়া আরব থেকে আসা টাকায় এই দুর্গন্ধ দূর হবে না বলে মন্তব্য করা হয়েছে এই চ্যানেলগুলি থেকে। তাদের এই কাজের ফলে বলিউডে সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষকে অপমান করা হয়েছে বলে অভিযোগ এই সংস্থাগুলির।

কোন সংস্থা গুলি অভিযোগ দায়ের করেছে একটু জেনে নেওয়া যাক।
ধর্মা প্রোডাকশনস
রেড চিলিজ এন্টারটেনমেন্ট
আমির খান প্রোডাকশন
যশরাজ ফিল্মস
সলমন খান ফিল্মস
অজয় দেবগণ ফিল্মস
অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক
আরবাজ খান প্রোডাকশন
সোহেল খান প্রোডাকশনস
নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট
রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট
বিনোদ চোপড়া ফিল্মস
বিশাল ভরদ্বাজ পিকচার্স
অ্যাড-ল্যাবস ফিল্মস
দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া (পিজিআই) ২
দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিন্টা)
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস কাউন্সিল
স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন
আন্দোলন ফিল্মস
আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস
বিএসকে নেটওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট
কেপ অফ গুড ফিল্মস
ক্লিন স্লেট ফিল্মস
এমে এন্টারটেনমেন্ট অ্যান্ড মোশন পিকচার্স
এক্সেল এন্টারটেনমেন্ট
ফিল্ম ক্রাফট প্রোডাকশনস
হোপ প্রোডাকশন
কবীর খান ফিল্মস
লাভ ফিল্মস
ম্যাকগাফিন পিকচার্স
ওয়ান ইন্ডিয়া স্টোরিজ
আর এস এন্টারটেনমেন্ট
রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স
রিয়াল লাইফ প্রোডাকশনস
রোহিত শেট্টি পিকচার্স
শিখা এন্টারটেনমেন্ট
টাইগার বেবি ডিজিটাল
রয় কাপুর ফিল্মস

কিছুদিন আগেই টিআরপি বিতর্কে জড়িয়েছেন রিপাবলিক টিভি। সেই ঝামেলা মিটতে না মিটতেই এবার বলিউড একজোট হয়ে নেমে পড়ল অর্ণব গোস্বামী পরিচালিত সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এছাড়াও যেভাবে গোটা বলিউড একত্রিত হয়ে এবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না। গোটা ঘটনা এখন সম্পূর্ণ ভিন্ন মোড় নিয়েছে।

RELATED Articles