মুম্বই ইন্ডিয়ান্সের টুইটকে ঘিরে আবারও উঠল ফিক্সিংয়ের জল্পনা

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে গতকাল লিগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অনায়াসে ১৬৩ রান তাড়া করে পাঁচ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। কিন্তু ম্যাচ শেষে একটি গুরুতর অভিযোগ উঠে আসে।

মুম্বই ইন্ডিয়ান্সের একটি টুইট নিয়ে আবারও জাগল ফিক্সিংয়ের জল্পনা। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ের সময় দ্বিতীয় ওভারেপেজ একটি পোস্ট করা হয়, সেখানে দিল্লি ক্যাপিটালসের অন্তিম স্কোরের একটি ভবিষ্যতবানী দিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স।

https://twitter.com/VickyVjMsd/status/1315316455290798080?s=20

সেই টুইটে লেখা ছিল, ১৯.৫ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৬৩/৫, যেখানে খেলা সবে দ্বিতীয় ওভার অবধি গড়িয়েছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে দেখা গিয়েছে, ২০ ওভার দিল্লি ক্যাপিটালস তুলেছিল ১৬২/৪, যা টুইটে দেওয়া স্কোরের প্রায় সমান ছিল।

আর এই নিয়ে নেটিজেনরা জল্পনা বাড়িয়েছেন। একাধিক নেটিজেন টুইট করে সেই টুইটে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সিবিআই-কে মেনশন করছে।

RELATED Articles