জি বাংলায় (Zee Bangla) সদ্য একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে, ধারাবাহিকের নাম অমর সঙ্গী (Amor Songi)। এই ধারাবাহিকে জুটি হিসেবে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও শ্যামৌপ্তি মুদলিকে (Shyamoupti Mudly)। এই ধারাবাহিকের কাস্টিং থেকে শুরু করে গল্প সবটাই জমজমাট। অল্প কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে কিন্তু তার মধ্যেও এই ধারাবাহিক নিয়ে বড় দুঃসংবাদ শোনা গেল।
স্টার জলসায় নীলের অভিনীত বাংলা মিডিয়াম ধারাবাহিকটি শেষ হওয়ার পর দর্শকরা নীলকে নতুন প্রজেক্টে ফিরে পেতে চেয়েছিলেন। অন্যদিকে শ্যামৌপ্তিও তখন তার জনপ্রিয় প্রজেক্ট গুড্ডির কাজ শেষ করে ফেলেছেন। অভিনেত্রীর ভক্তরা তাকেও নতুন একটি কাজে দেখতে চাইছিলেন। এরপর দুজনে মিলে যখন জুটি বেঁধে অমর সঙ্গীতে ফিরে এলেন তখন দর্শকরা বেশ খুশি হলেন কিন্তু দর্শকদের সেই খুশি বেশি দিনের জন্য স্থায়ী হলো না।
দুই সপ্তাহ যেতে না যেতেই অমর সঙ্গীকে নিয়ে বড় দুঃসংবাদ শোনা গেল। আসলে ধারাবাহিকের কাস্টিং এবং স্টোরি লাইন ভালো হলেও দুপুরের স্লটে এই গল্প দেওয়া হয়েছে। যে কারণে প্রত্যাশা অনুযায়ী এই ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে পৌঁছে যেতে পারে নি। এমনকি ধারাবাহিকের টিআরপিও বেশ কম। প্রতিপক্ষ ধারাবাহিক বধূবরণের কাছে নতুন আসা এই ধারাবাহিক স্লট হারিয়েছে।
প্রথম সপ্তাহে ১.৮ টিআরপি নিয়ে প্রতিপক্ষকে হারিয়েছিল অমর সঙ্গী। কিন্তু সম্প্রতি যে টি আর পি বেরিয়েছে সেখানে দেখা যায় ১.২ টিআরপি পেয়েছে অমর সঙ্গী আর বধূবরণের ১.৬ টি আর পি- বিষয়টি রীতিমতো চিন্তায় ফেলেছে ধারাবাহিকের কর্তৃপক্ষকে। কারণ ধারাবাহিকের টিআরপি কম হওয়া মানেই ধারাবাহিকটি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া। সেখানে বধূবরণ এর মত একটি বহু পুরোনো ধারাবাহিকের কাছে অমর সঙ্গীর মতো একটি নতুন ধারাবাহিকের হেরে যাওয়া রীতিমতো কষ্টের ও চিন্তার।
তবে অনেকেই মনে করছেন ধারাবাহিকের টাইম স্লট দুপুরে না করে যদি প্রাইম টাইমে দেওয়া যেত তাহলে এই গল্প বেশ ভালো মতই টিআরপি পেত। যাই হোক ভবিষ্যতে এই ধারাবাহিকের টিআরপি অনুযায়ী হয়ত নির্মাতারা সিদ্ধান্ত নেবেন গল্পটিকে শেষ করার অথবা সময় বদলের, এখনও অবধি ধারাবাহিকের টিআরপি চিন্তায় ফেললেও সেভাবে ধারাবাহিকের বিষয়ে কোনও খবর মেলেনি।





