জি বাংলায় রমরমিয়ে চলছে দাদাগিরি আনলিমিটেড সিজন নাইন। মহারাজ সৌরভ গাঙ্গুলীর সুদক্ষ সঞ্চালনায় জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হয়ে উঠেছে দাদাগিরি। দাদাগিরির মঞ্চে প্রশ্নোত্তরের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগীর নানা প্রতিভার প্রকাশ দেখা যায়। যেমনটা দেখা গেল শনিবারের দাদাগিরির এপিসোডে।
শনিবারের দাদাগিরিতে এসেছিলেন ডাবিং আর্টিস্ট সমাপ্তি দাস। যিনি বিভিন্ন রকম গলার স্বর নকল করতে পারেন। সেই কথা জানতে পেরে দাদা তাকে কিছু নমুনা দেখাতে বলেন। সেই সময় তিনি যা নমুনা দেখালেন তা দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন স্বয়ং দাদা।
তিনি একটি স্ক্রিপ্ট থেকে গল্প পড়ে শোনালেন যেখানে তিনটি ক্যারেক্টার ছিল। এক বুড়ি ঠাকুমা,তার ছোট্ট নাতনি এবং এক রাক্ষসী। তিন চরিত্রের তিন রকম গলা করে শোনালেন সমাপ্তি। তার প্রতিভা দেখে তখন মঞ্চে উপস্থিত সকলেই অবাক। দাদা নিজেও সমাপ্তির অনেক তারিখ করলেন। ভবিষ্যতে দাদাগিরির মঞ্চে আমরা এরকম আরো প্রতিভা দেখতে পাবো বলে আশা করতে পারি।






