দেব নামটাই যথেষ্ট কিছু মানুষের কাছে। বাংলার এই তারকা সাংসদ একসময় জনপ্রিয়তার যে ঢেউ তুলে ছিলেন তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দেবদাকে এক ঝলক দেখার জন্য নিজের জীবন দিতে পারতেন তার ভক্তরা।
যদিও এখন জনপ্রিয়তা কমে গেছে কিন্তু তাও দেবের জন্য পাগল আজও তার বেশ কিছু ভক্ত। তার প্রমাণ এবার মিলবে রুবির মোড়ে। সেখানে দেব এন টী নামে একটি চায়ের দোকান খুলে ফেলেছেন অর্ণব গুহ। তিনি পেশায় টলিপাড়ার একজন চিত্রগ্রাহক আর নেশায় দেবের ভক্ত। এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে তিনি যুক্ত। দেবের জন্য পুরো পাগল তিনি।
তাইতো এবার দেবের নামে চায়ের দোকান খুলে ফেলেছেন অর্ণব। তাই বলে অর্ণব এই দোকান টা চালাবেন এরকমটা নয়। অর্ণব জানিয়েছেন তিনি নিজের গুরুদেবের মতোই মানুষের পাশে দাঁড়াতে চান এবং দাঁড়িয়েও থাকেন। তাই ওর নিজের দুই আর্থিক ভাবে পিছিয়ে পড়া বন্ধুকে দিয়েছেন এই চায়ের দোকান চালানোর দায়িত্ব।
জানা গিয়েছে, এই দোকানে দেবের সিনেমার বিভিন্ন সংলাপ এবং গান শোনা যাবে। ইতিমধ্যেই এসে গিয়েছেন দেবের অন্যান্য ভক্তরা। এমনকি দেবের সংস্থার কর্মীরাও এসে চা খেয়ে গিয়েছেন এই দোকান থেকে। অনেকদিন এই চায়ের দোকান থেকে নচিকেতা অ্যান্ড টী এর কথা মনে পড়ছে।অর্ণব জানিয়েছেন যে দেব এই দোকানের কথা জানেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে একদিন নিজে এসে এই দোকানে চা খেয়ে যাবেন।






