আজ থেকে ২৩ বছর আগে মুক্তি পেয়েছিল কুছ কুছ হোতা হে। এই সিনেমার জনপ্রিয়তা আজও আকাশ ছোঁয়া। টেলিভিশনের পর্দায় সিনেমা দেখলে আমরা এক মুহূর্তের জন্য থমকে রিমোট নিয়ে বসে পড়ি। নস্টালজিয়া ফিরে ফিরে আসে কুছ কুছ হোতা হে’র বিভিন্ন দৃশ্য দেখলে।
রানী মুখার্জির সৌন্দর্য এই সিনেমায় অন্যরকম ভাবে প্রকাশ পেয়েছিল। বস্তুত এই সিনেমাই রানীকে বলিউডে প্রতিষ্ঠা করেছিল। সুন্দরী ১৮’র কলেজ পড়ুয়া হিসেবে তাকে লাগছিল বেশ।
কিন্তু কেউ যদি ৪৫ বছর বয়সে ১৮ বছরের কলেজপড়ুয়া সাজে তবে কি তাকে ভাল লাগবে?নায়কদের তাও মানিয়ে যায় কিন্তু নায়িকাদের কখনোই মানায় না এইরকম বয়সের পার্থক্যের রোলে।
বড়পর্দায় খুব জলদি মুক্তি পেতে চলেছে বান্টি অর বাবলি ২। তার প্রথম গান সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে, গানের নাম ট্যাটু ওয়ালিয়ে। সেই গানেই রানীকে দেখা গেল পুরনো অবতারে।
কুছ কুছ হোতা হে সিনেমাতে কোই মিল গিয়া গানে যে রকম পোশাক পরে সেজেছিলেন রানী ঠিক সেরকমই পোশাক পরে এই গানে দেখা গেল রানী মুখার্জিকে। যদিও অনেকেই গানের ভিডিও দেখে অনেক মন্তব্য করেছেন, কারোর কারোর রানীকে দেখে ভালো লেগেছে আবার কারো কারো রানীকে মনে হয়েছে বুড়ি লাগছে।
যদিও রানীর ভক্তরা রানী স্বপক্ষে কমেন্ট করেছেন। তাদের কেউ বলছেন, ‘বয়স যেন ছুঁতে পারছে না রানিকে। ২৩ বছর আগে তাঁকে এই পোশাকে যেমন লেগেছিল, প্রায় অবিকল এখনও সেরকমই লাগছে’। আবার কেউবা বলছেন, ‘নামের সঙ্গে দারুণ মিল রয়েছে বলি-সুন্দরীর। সত্যিই তিনি রানি।তাঁর কাছে বয়স স্রেফ একটি সংখ্যামাত্র’।
আগামী ১৯শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। তার আগেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। যা দেখে চমকে গিয়েছেন সকলে।






