‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক নন, ভুল ভাঙালেন আমির খান! আমৃ’ত্যু অনশন নিয়েও বি*স্ফোরক মন্তব্যের, ‘মিস্টার পারফেকশনিস্ট’ জড়ালেন নতুন বিত’র্কে?

‘৩ ইডিয়টস’ ছবির জনপ্রিয় চরিত্র র‍্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংডুকে ঘিরে বহুদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল যে, লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকেই এই চরিত্রের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তবে সেই জল্পনায় এবার ইতি টানলেন আমির খান। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছবির শুটিংয়ের সময় তিনি বা নির্মাতারা কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না। একইসঙ্গে বর্তমানে অনশনরত সোনমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন অভিনেতা।

আমির বলেন, এই বিষয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে রয়েছে। সম্প্রতি তিনি ‘৩ ইডিয়টস’-এ চতুরের চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যের একটি ভিডিও দেখেছেন, যেখানে দাবি করা হয়েছিল র‍্যাঞ্চো চরিত্রটি সোনম ওয়াংচুককে অনুসরণ করেই তৈরি। কিন্তু আমিরের কথায়, সেই তথ্য সঠিক নয়। তাঁর দাবি, পরিচালক রাজকুমার হিরানি, চিত্রনাট্যকার অভিজাত জোশী এবং তিনি নিজে, কেউই তখন সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তাই চরিত্রটির সঙ্গে সোনমের কোনও সরাসরি সম্পর্ক নেই।

যদিও চরিত্রের অনুপ্রেরণার দাবি উড়িয়ে দিয়েছেন, তবুও সোনম ওয়াংচুকের কাজের প্রতি নিজের শ্রদ্ধার কথা স্পষ্ট করেছেন আমির। তিনি বলেন, সমাজের জন্য সোনম যে কাজ করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসার যোগ্য। কোনও সিনেমার চরিত্রের সঙ্গে তাঁর নাম জড়িয়ে থাকুক বা না থাকুক, তাঁর কাজের মূল্য কমে যায় না। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সোনমের চলমান অনশন দ্রুত ইতিবাচক সমাধানের দিকে এগোবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন।

এর আগে ওমি বৈদ্য একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘ফুংসুখ ওয়াংডু’ চরিত্রটি নাকি সোনমের জীবন থেকেই অনুপ্রাণিত। সোনমের শারীরিক অবস্থার অবনতির কথাও তুলে ধরে তিনি অনুরাগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ওমির সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়, আর তারই জবাব দিলেন আমির খান।

আরও পড়ুনঃ ‘আমি সিনেমায় ব্যবসা দিতে পারব না, সবাই ভাবে…’ পর্দায় দারুন সফল হয়েও বড়পর্দায় সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন তৃণা সাহা! কারণ হিসেবে কাকে দায়ী করলেন অভিনেত্রী?

উল্লেখ্য, গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এবং দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এই আন্দোলনে ইতিমধ্যেই অভয় দেওল, অনুরাগ কাশ্যপ ও স্বরা ভাস্করের মতো একাধিক পরিচিত ব্যক্তিত্ব সমর্থন জানিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর