হঠাৎ কলকাতায় কাজল! বিমানবন্দর থেকে সোজা পুজো দিতে ছুটলেন দক্ষিণেশ্বর! নতুন ছবির জল্পনা তুঙ্গে! কাউকে কিছু না জানিয়েই কীসের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী? রাজনৈতিক যোগের ইঙ্গিত?

বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী কাজল। আর তার পরের দিন, শুক্রবার সকালে তাঁকে দেখা গেল দক্ষিণেশ্বর কালীমন্দিরে। লাল রঙের কো অর্ড পোশাক, চোখে সানগ্লাস এবং হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি। তাঁর এই সফর ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে।

কাজলকে মন্দিরে ঢুকতে দেখেই উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে মন্দিরের ভিতরে নিয়ে যান। পুজো শেষ করে অল্প সময়ের মধ্যেই তিনি আবার গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যান।

এর আগের দিন রথযাত্রার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছন কাজল। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেও তিনি কোনও মন্তব্য করেননি। হাসিমুখে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন অভিনেত্রী। কলকাতায় আসার কারণ জানতে চাইলেও তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

হঠাৎ কলকাতায় কাজল! বিমানবন্দর থেকে সোজা পুজো দিতে ছুটলেন দক্ষিণেশ্বর! নতুন ছবির জল্পনা তুঙ্গে! কাউকে কিছু না জানিয়েই কীসের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী? রাজনৈতিক যোগের ইঙ্গিত?

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনেত্রীকে দেখা যায় রাইমা সেনের সঙ্গে। রাইমা নিজের সোশ্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান, তাঁদের সন্ধ্যা বেশ ভালো কেটেছে। এরপর শুক্রবার সকালে দক্ষিণেশ্বর সফরের ছবি সামনে আসতেই অনেকের ধারণা, খুব শিগগিরই তাঁর নতুন কোনও কাজ বা ছবির ঘোষণা হতে পারে।

হঠাৎ কলকাতায় কাজল! বিমানবন্দর থেকে সোজা পুজো দিতে ছুটলেন দক্ষিণেশ্বর! নতুন ছবির জল্পনা তুঙ্গে! কাউকে কিছু না জানিয়েই কীসের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী? রাজনৈতিক যোগের ইঙ্গিত?

আরও পড়ুনঃ ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক নন, ভুল ভাঙালেন আমির খান! আমৃ’ত্যু অনশন নিয়েও বি*স্ফোরক মন্তব্যের, ‘মিস্টার পারফেকশনিস্ট’ জড়ালেন নতুন বিত’র্কে?

তবে দক্ষিণেশ্বরে আসা কাজলের কাছে নতুন কিছু নয়। কলকাতায় এলেই সুযোগ পেলেই তিনি মা কালীর আশীর্বাদ নিতে এই মন্দিরে যান। এর আগেও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে এখানে দেখা গিয়েছে। তাই এবারের সফরেও ভক্তদের আগ্রহ থাকলেও, অভিনেত্রীর এই মন্দির দর্শন তাঁর দীর্ঘদিনের অভ্যাস বলেই মনে করা হচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর