প্রেমিকাকে অভিনয়ে নামাতে নিজের ফ্ল্যাট বন্ধক রাখেন অভয়, তা সত্ত্বেও অভিনেতাকে ছেড়ে চলে যান প্রীতি

সম্পত্তি, পারিবারিক নাম সবকিছুই রয়েছে তাঁর। ধর্মেন্দ্র, সানি দেওলের মতো বড় মাপের অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক।  তিনি নিজেও খুব ভালো একজন অভিনেতা। কিন্তু তা সত্ত্বেও বলিউডে বিশেষ নাম করতে পারেন নি অভয় দেওল।

দেওল পরিবারের ছোটো ছেলে অভয় দেওল। অভিনয়তেও বেশ পারদর্শী তিনি। বক্স অফিসে তাঁর হাতেগোনা কয়েকটি ছবি দিয়ে তাঁর অভিনয় দক্ষতা মাপা উচিত নয়। তিনি আসলে একটি অন্য ধরণের ছবি করতেই পছন্দ করেন। কিন্তু তিনি যে সময় ইন্ডাস্ট্রিতে আসেন, সেই সময় অন্য ধরণের ছবি অনেকেই পছন্দ করতেন না।

আরও পড়ুন- সৌপ্তিক আমাকে কাঁদিয়ে ছেড়েছে, সৌপ্তিকের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রনিতা

খুব বেশি হিট ছবি নেই তাঁর ঝুলিতে। তবে ‘দেব ডি’, ‘এক চাল্লিশ কা লাস্ট লোকাল’, ‘রঞ্জনা’ ‘ইয়ে জিন্দেগী না মিলেগি দোবারা’ ছবির মাধ্যমে নিজের অভিনয়ের পরিচয় দিয়েছেন অভয়।

তবে ২০১০ সালে সোনম কাপুরের সঙ্গে ‘আয়েশা’ ছবিতে অভিনয় করতে গিয়ে বিতর্কে জড়ান অভয়। সেই সময় তিনি এই ছবি থেকে পারিশ্রমিক পেয়েছিলেন ২০ লক্ষ টাকা। অভয় বলেছিলেন যে অনিল কাপুর তাঁর মেয়ের পোশাক ও মেকআপের পিছনেই ছবির বেশিরভাগ বাজেট নষ্ট করেছেন। এর জেরে সম্পর্ক খারাপ হয় অনিল কাপুরের সঙ্গে। অভয় ঠিক করেছিলেন যে সোনম কাপুরের সঙ্গে আর কোনও ছবি তিনি করবেন না। কিন্তু পরিস্থিতির চাপে ২০১৩ সালে ‘রঞ্জনা’ ছবিতে সোনম কাপুরের সঙ্গে দেখা যায় তাঁকে। সেই ছবি বক্স অফিসে সফল হয়।

এই সময়ে তাঁর জীবনে আসেন প্রীতি দেশাই। সেই সময় প্রীতি কোনও অভিনেত্রী ছিলেন না। কাজ পাওয়ার জন্য পরিশ্রম করছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই অভয় ও প্রীতি কাছাকাছি আসেন। এমনকি, প্রীতিকে তাঁর প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ দেন অভয়ই।

প্রযোজনা সংস্থা ছিল অভয়ের। ২০১৪ সালে ‘ওয়ান বাই টু’ ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন অভয় দেওল। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে প্রীতির। এই ছবির বাজেট ছিল ৮ কোটি টাকা। নিজের জুহুর ফ্ল্যাট বন্ধক রেখে প্রেমিকার জন্য এই ছবিতে চার কোটি টাকা দেন অভয়। কিন্তু সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরই সঙ্গে নিজের সমস্ত সঞ্চয়ও খুইয়ে ফেলেন অভয় এই ছবির জন্য।

অথচ যাঁকে লঞ্চ করার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, সেই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি। এর দু’বছরের মাথায় অভয়-প্রীতির বিচ্ছেদ হয়ে যায়। তাঁরা লিভ ইন সম্পর্কে ছিলেন।

আরও পড়ুন- ‘মারণ রোগকে হারিয়ে মেয়ের জন্য আরও ১৮ বছর বাঁচতে চাই’, জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা ভরত কলের

কেরিয়ারে চোট পেয়েছেন বার বার। কিন্তু অভয় হাল ছাড়ার পাত্র নন। তাই কোনও বড় ব্যানারের ছাতার তলায় না থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছেন। ‘হোয়াট আর দ্য অডস’, ‘লাইন অব ডিসেন্ট’, ‘হিরো’ তাঁর সাম্প্রতিক কালের কিছু ছবি।

RELATED Articles