এই বছর ১৫ই আগস্ট রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছিলেন অভিনেত্রী মানালি দে এবং চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। করোনা আবহে আড়ম্বরহীন ভাবেই মনের মানুষের সঙ্গে বিবাহ ডোরে বাঁধা পড়েছিলেন। এরপরে ২২শে সেপ্টেম্বর সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়লেন এই যুগল। এইদিনই মালাবদল করেন এই জুটি। সিঁদুর দান-মালাবদল সহ হিন্দু বিবাহের বিভিন্ন উপাচার পালন করেন মানালি-অভিমন্যু।
আজ ২১শে অক্টোবর। এই সেলিব্রিটি জুটির সামাজিক বিবাহের একমাস সম্পূর্ণ হতে চলেছে তাই আজ সকাল বেলাতেই সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন মানালি। যেখানে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরে অভিমন্যু শাঁখ বাজিয়ে নববধূ মানালিকে ঘরে তুলছেন। পাশেই রয়েছেন অভিমন্যুর মা।
ক্যাপশনে মানালি লিখেছেন, যখন বর নিজেই শাঁখ বাজিয়ে নতুন বউকে ঘরে তুলছে।স্বাভাবিকভাবেই নেটিজেনরা এই ভিডিওটি অত্যন্ত পছন্দ করেছেন এবং ভিডিওর কমেন্ট বক্স তাদের ভালবাসায় উপচে পড়ছে।
বউ কথা কও সিরিয়াল এর মৌরিকে সকলেই ভালোবাসতে শুরু করেছিলেন একটা সময়ে। গ্রাম্য সরল সাদাসিধে মেয়ের ভূমিকায় অভিনয় সারা জীবন মনে রাখবে বাঙালি। এরপর ভুলে যেও না প্লিজ, নকশি কাঁথার মত ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন মানালি। নকশী কাথার শবনমকে বাঙালিরা অত্যন্ত পছন্দ করেছেন।
এছাড়াও শিবপ্রসাদ- নন্দিতা পরিচালিত প্রাক্তন এবং গোত্র ছবিতে মানালি উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং জি বাংলা অরিজিনালের সিনেমা , রাজ চক্রবর্তী প্রোডাকশন দ্বারা প্রযোজিত নিমকি ফুলকিতে মানালি দুর্দান্ত অভিনয় করেছেন।মজার কথা হল এই নিমকি ফুলকি সিনেমা চিত্রনাট্যকার ছিলেন মানালির স্বামী অভিমুন্য। অভিমন্যু টলিউডের একজন প্রতিষ্ঠিত চিত্রনাট্যকার। প্রেম আমার ছবির চিত্রনাট্যটি অভিমন্যুই লিখেছিলেন। টলিউডের এই নতুন জুটি এখন বিবাহ পরবর্তী প্রেমে মজেছেন, মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নায়িকার পোস্ট দেখেই তা বোঝা যাচ্ছে।





